ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিসিএস ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ নকলের রূপ পালটিয়েছে, এখন ডিজিটালি হচ্ছে নকল: শিক্ষামন্ত্রী আন্দোলন শুরু হয়ে গেছে: জামায়াত আমির বিএনপি এখন মেজরিটি, সংসদে যা ইচ্ছা তাই করতে পারে: হাসনাত ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, তাঁকে পদচ্যুত করা দরকার: সিআইএর সাবেক পরিচালক ইসরাইলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি এরদোগানের সন্ত্রাসীদের গুলিতে ঘানা ফুটবলার নিহত আওয়ামী লীগ, শেখ হাসিনা বলতে বাংলাদেশে কিছু নেই: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা নববর্ষ উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি পহেলা বৈশাখে শাহবাগ মেট্রো স্টেশন ১২টা পর্যন্ত, ঢাবি স্টেশন সারাদিন বন্ধ

একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মঈন খান

আকাশ জাতীয় ডেস্ক:  

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, একদলীয় বাকশাল যা দেশের ওপর জগদ্দল পাথরের মতো চাপিয়ে দেয়া হয়েছিল সেটাতে বিএনপি বিশ্বাসী নয়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এমন মন্তব্য করেছেন।

স্বাধীনতার পক্ষে কাজ করেছে বিএনপি। বহুদলীয় এবং সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী দলটি সেদিকেই এগিয়ে যাবে উল্লেখ করে মঈন খান বলেন, ১৭ বছরের আওয়ামী স্বৈরশাসনের পরে জনগণের ভোটে দুই-তৃতীয়াংশ মেজরিটি নিয়ে সরকার গঠনের মধ্য দিয়ে যে গণতন্ত্র ফিরিয়ে আনা হয়েছে তা রক্ষা করবে বিএনপি।

এসময় গুঞ্জন শোনা যাচ্ছে আপনি রাষ্ট্রপতি হচ্ছেন—এ নিয়ে দলে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে গণমাধ্যমকর্মীদের প্রশ্ন এড়িয়ে যান মঈন খান।

Tag :
আপলোডকারীর তথ্য

একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মঈন খান

আপডেট সময় ০২:০৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬