ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমান সবসময় গ্রামীণ জনপদ ও কৃষকের উন্নয়ন নিয়ে ভাবেন : রিজভী ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি ‘কৃষক কার্ড’ বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী ‘খেলাধুলার মাধ্যমে দেশপ্রেম ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে হবে’ সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: প্রধান আসামি মঈনসহ ৩ জন তিনদিনের রিমান্ডে স্বাস্থ্যখাতের উন্নয়নে বাজেটে বরাদ্দ বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের বন্দর অবরোধ বিপজ্জনক পদক্ষেপ: চীন কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে ‘কৃষক কার্ড’: প্রধানমন্ত্রী

ইতালিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের যুবক নিহত

আকাশ জাতীয় ডেস্ক: 

ইতালিতে এক সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের ডাসার উপজেলার এক যুবক নিহত হয়েছেন। নিহত বেল্লাল বেপারী (২৬) উপজেলার পূর্ব খান্দুলী এলাকার ইউনুস বেপারীর ছেলে। সোমবার সন্ধ্যায় নিহতের পরিবার বিষয়টি নিশ্চিত করেছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সংসারের হাল ধরতে প্রায় নয় মাস আগে লিবিয়া হয়ে ইতালিতে পাড়ি জমান বেল্লাল। গত ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে মিলান শহরে সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

নিহতের চাচাতো ভাই বিএম রতন বেপারী জানান, অনেক স্বপ্ন নিয়ে বিদেশে গিয়েছিলেন বেল্লাল। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন তিনি। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

বেল্লালের মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়। একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা-মা।

এ বিষয়ে ডাসার থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। নিহতের পরিবারের খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তার বিষয়ে খোঁজ রাখা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

তারেক রহমান সবসময় গ্রামীণ জনপদ ও কৃষকের উন্নয়ন নিয়ে ভাবেন : রিজভী

ইতালিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের যুবক নিহত

আপডেট সময় ১২:১০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬