ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রিজার্ভ বেড়ে ৩৬.৫৮ বিলিয়ন ডলার কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র লঞ্চার গুঁড়িয়ে দিল ইরান মেসিকে আমরা ঘুম পাড়িয়ে দেব’, সেমির আগে ইংল্যান্ডের হুঙ্কার মেক্সিকোতে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় দুই শিশুসহ নিহত ১০ প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী এক হাজার টাকার জন্য ভাড়াটিয়াকে মারধর করে হত্যা, আটক দুই ১৫ জুলাই সব প্রাথমিক বিদ্যালয়ে ৫টি করে গাছ লাগানোর নির্দেশ ‘পূর্বের রূপে ফিরছে রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা’:মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, মানবিক সহায়তা অব্যাহত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী

বিএনপি সংস্কার পরিষদে শপথ না নিলে ৫ বছর ক্ষমতায় থাকা খুব কঠিন হবে: সারজিস

আকাশ জাতীয় ডেস্ক: 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরবঙ্গের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার বিষয়ে যে কথা বলেছেন, এ কথাটা বাংলাদেশের মানুষের গণরায়, গণভোটকে তিরস্কার করা হয়েছে। এই একই ভাষ্য যদি বিএনপির হয়, আমরা মনে করবো বিএনপির প্রতি আগামীতে জনগণের এ আস্থা আর থাকবে না। ফলে আগামী ৫ বছর ক্ষমতায় টিকে থাকাটাও তাদের জন্য খুব কঠিন হয়ে পড়বে।

আজ শনিবার বিকেলে আশুলিয়ার বগাবাড়িতে নির্বাচন-পরবর্তী সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও নেতাকর্মীদের দিক-নির্দেশনা প্রদানের জন্য আয়োজিত সাংগঠনিক সভায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, তারা যদি বলে এই শপথ নেওয়া সংবিধানে নেই, তাহলে তাদের এই ২০২৬ সালের নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় আসাটাওতো সংবিধানের কোথাও নেই। তাহলে ওই নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়াটাও সংবিধানের কোথাও নেই। তাহলে এই বাংলাদেশে যে জুলাইয়ে যে অভ্যুত্থান হলো, যেই অভ্যুত্থানের প্রেক্ষাপটে প্রত্যেকটা ঘটনা ঘটলো, এই জুলাইয়ের অভ্যুত্থানতো সংবিধানের কোথাও নেই।

সাংগঠনিক সভার বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচনের আগে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে উত্তরাঞ্চলের প্রত্যেকটি আসনের প্রার্থীদের কাছে আমার যাওয়া উচিত ছিল। অন্তত যে আসনগুলোতে আমাদের প্রার্থী আছে; সেই আসনগুলোতে আমার যাওয়া প্রয়োজন ছিলো। কিন্তু আমি নিজেও প্রার্থী হওয়ায় তা সম্ভব হয়নি। কোথাও হয়তো আমরা জয়ী হয়েছি, কোথাও হতে পারিনি। নির্বাচনে নেতাকর্মীরা দিনরাত পরিশ্রম করেছে, তাদের সঙ্গে দেখা করাটা জরুরি।

আয়োজিত সাংগঠনিক সভায় ঢাকা-১৯ আসন থেকে জাতীয় নির্বাচনে অংশ নেওয়া জামায়াতসমর্থিত ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী দিলশানা পারুলসহ এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি সংস্কার পরিষদে শপথ না নিলে ৫ বছর ক্ষমতায় থাকা খুব কঠিন হবে: সারজিস

আপডেট সময় ০৯:২৮:২৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬