ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মঙ্গলে কি একসময় প্রাণ ছিল? জবাব খুঁজছে নাসার রোভার

আকাশ নিউজ ডেস্ক:

মঙ্গল গ্রহে একসময় প্রাণ ছিল—এখন সেই ধারণা আরও জোরালো হয়েছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা জানিয়েছেন, তাদের রোবোটিক যান কিউরিওসিটি রোভার মঙ্গলের মাটিতে এমন জৈব অণুর সন্ধান পেয়েছে, যা প্রাণের উপাদান তৈরি করতে কাজে লাগে।

রোভারটি বর্তমানে মঙ্গলের গেইল ক্রেটার (মঙ্গলের একটি বিশাল গর্ত/খাদ)–এর ভেতরে, মাউন্ট শার্প (এলাকার একটি পাহাড়)–এর পাদদেশে অনুসন্ধান চালাচ্ছে। সেখানে পাথরে ড্রিল করে নমুনা সংগ্রহ করা হয়েছে।

পরীক্ষায় দেখা গেছে, সেই পাথরের ভেতরে ডেকেন, আনডেকেন ও ডোডেকেন নামে কিছু রাসায়নিক যৌগ আছে, যাদেরকে হাইড্রোকার্বন বলা হয়। হাইড্রোকার্বন এমন রাসায়নিক যা পৃথিবীতে প্রাণের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত থাকে। নাসার বিজ্ঞানীরা বলছেন, এই রাসায়নিকগুলোর গঠন অনেকটা ফ্যাটি অ্যাসিড–এর মতো, যেটি কোষ বা সেল তৈরির প্রধান উপাদান।

বিশেষ কথা হলো—এগুলো প্রায় ৩৭০ কোটি বছর আগের কাদা–পাথরে সংরক্ষিত। সাধারণত মহাকাশ থেকে আসা ক্ষতিকর রশি সময়ের সঙ্গে জৈব অণুগুলোকে নষ্ট করে দেয়। কিন্তু ল্যাবরেটরি টেস্ট ও কম্পিউটার বিশ্লেষণে দেখা গেছে, এসব রাসায়নিক এত দীর্ঘ সময়ে টিকে থাকতে পারে, যা সহজভাবে ব্যাখ্যা করা যায় না। বিজ্ঞানীরা তাই মনে করছেন, এই অণুগুলোর পেছনে জৈবিক (প্রাণের সঙ্গে সম্পর্কিত) কারণ থাকতে পারে।

২০১২ সালে মঙ্গলে অবতরণ করার পর থেকে কিউরিওসিটি রোভার একের পর এক রহস্য উদ্ঘাটন করছে। মাউন্ট শার্পের স্তরগুলো দেখতে অনেকটা একটি বিশাল কেকের মতো। প্রতিটি স্তর মঙ্গলের বিভিন্ন যুগের ইতিহাস বোঝায়। প্রাচীন হ্রদ, পাথুরে এলাকা এবং সালফেটে সমৃদ্ধ স্তর—সবকিছু মিলিয়ে রোভারটি প্রাণের জন্য উপযোগী পরিবেশের সন্ধান করছে।

এই নতুন আবিষ্কার মঙ্গল গ্রহে প্রাচীন প্রাণের অস্তিত্ব নিয়ে মানুষের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। বিজ্ঞানীরা বলেছেন, গবেষণা এখনও চলছে। ভবিষ্যতে আরও তথ্য মিললে মঙ্গলের অতীত আরও স্পষ্ট হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মঙ্গলে কি একসময় প্রাণ ছিল? জবাব খুঁজছে নাসার রোভার

আপডেট সময় ১১:৩০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬