ঢাকা ১০:৪০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী জনগণের কল্যাণে পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে : ডিএমপি কমিশনার টকশোতে আর দেখা যাবে না গোলাম মাওলা রনিকে গাজা পুনর্গঠনে ১০০ কোটি ডলারের সহায়তা উদ্যোগ ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের দুই বছরের কারাদণ্ড মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক কাজ : স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী সমুদ্র বন্দর চালু হলে কমবে পণ্য পরিবহন ব্যয়: নৌমন্ত্রী প্রাথমিক শিক্ষাকে আরও কার্যকর করতে কাজ করছে সরকার : গণশিক্ষা প্রতিমন্ত্রী জয়পুরহাটে মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি, বললেন আসিফ মাহমুদ

আকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ‘ছায়া মন্ত্রিসভা’ গঠনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন। রোববার সকাল ১০টা ১৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ এ তথ্য জানান।

আসিফ মাহমুদ তার পোস্টে লিখেছেন, ‘আমরা ছায়া মন্ত্রীসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি।’

ছায়া মন্ত্রিসভার কাজ কী হবে, তা আসিফ মাহমুদ তার পোস্টে উল্লেখ করেছেন। এ প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রীসভা।’

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ হয়। শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুর কারণে ভোট গ্রহণ বাতিল হয়েছে। ২৯৯টি আসনের মধ্যে দুটি আসনে জয়ী বিএনপির প্রার্থীর ফলাফল প্রকাশে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে (ঋণ খেলাপের কারণে)।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ২৯৭ আসনের মধ্যে বিএনপি একাই পেয়েছে ২০৯টি। বিএনপি জোটের শরিকরা পেয়েছে ৩টি আসন। সব মিলিয়ে এখন বিএনপি জোটের আসনসংখ্যা ২১২। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনী ঐক্য ৭৭ আসন নিয়ে সংসদে বিরোধী দলের ভূমিকায় যাচ্ছে। এই জোটের প্রধান দল জামায়াত ৬৮ আসন পেয়েছে। আর এনসিপি পেয়েছে ৬টি আসন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ী ব্যক্তিদের গেজেট গত শুক্রবার রাতে প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। আগামী মঙ্গলবার সকালে শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। আর একই দিন বিকেলে হবে মন্ত্রিসভার শপথ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ম্যানেজারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, নীরবতা ভাঙলেন শ্রাবন্তী

আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি, বললেন আসিফ মাহমুদ

আপডেট সময় ০৩:৪০:০৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬