ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের জনগণের কল্যাণে পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে : ডিএমপি কমিশনার টকশোতে আর দেখা যাবে না গোলাম মাওলা রনিকে গাজা পুনর্গঠনে ১০০ কোটি ডলারের সহায়তা উদ্যোগ ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের দুই বছরের কারাদণ্ড মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক কাজ : স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী সমুদ্র বন্দর চালু হলে কমবে পণ্য পরিবহন ব্যয়: নৌমন্ত্রী প্রাথমিক শিক্ষাকে আরও কার্যকর করতে কাজ করছে সরকার : গণশিক্ষা প্রতিমন্ত্রী জয়পুরহাটে মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড বাংলাদেশ হবে ‘ডিস্যাবিলিটি ইনক্লুসিভ সোসাইটি’র রোল মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ভোট বয়কটের কোনো পরিকল্পনা নেই ১১-দলীয় জোটের: নাসীরুদ্দীন পাটওয়ারী

আকাশ জাতীয় ডেস্ক :

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের নির্বাচন বয়কট করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ঢাকা-৮ আসনের জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে পল্টন কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমরা ১১-দলীয় জোট পর্যবেক্ষণ করছি। এখন পর্যন্ত আমাদের ভোট বয়কটের কোনো পরিকল্পনা নেই। এখনো পরিস্থিতি শান্ত, কোনো সমস্যা নেই। আমরা আশা করি অনেক বছর পর মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসছে। এর মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণ হবে।

ভোটারদের ভোটকেন্দ্রে এসে ভোট দেয়ার আহ্বান জানিয়ে পাটওয়ারী বলেন, আপনারা ভোটকেন্দ্রে আসুন, ভোট দিন স্বতঃস্ফূর্তভাবে। এখানে একটি নীরব ভোট বিপ্লব হবে।

এ সময় লাঙ্গল ও ধানের শীষ এক সাথে মিলে মিশে কাজ করছে বলেও অভিযোগ করেন পাটওয়ারী। তিনি বলেন, ধানের শিষের পক্ষে ডামি প্রার্থী দিয়ে কাজ করছে জাতীয় পার্টি।

মির্জা আব্বাস মহিলা কলেজে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের এজেন্টরা শাপলা কলির এজেন্ট ঢুকতে না দেয়ারও অভিযোগ করেন তিনি। যদিও পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে এজেন্ট প্রবেশ করানো হয়েছে বলে জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

ভোট বয়কটের কোনো পরিকল্পনা নেই ১১-দলীয় জোটের: নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট সময় ১০:৩৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬