ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

নির্বাচন প্রতিরোধের চেষ্টা করলে জনগণ প্রতিহত করবে: নজরুল ইসলাম খান

আকাশ জাতীয় ডেস্ক :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান বলেছেন, যে-ই নির্বাচন প্রতিরোধ বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, আমাদের কিছু করা লাগবে না, জনগণ তাদের প্রতিহত করবে। এমনকি আমরাও যদি এমন কাজ করার চেষ্টা করি, জনগণ আমাাদেরকেও তাই করবে। বুধবার (১১ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এ সাক্ষাতের সময় তারা বিভিন্ন বিষয়ে অভিযোগ করে কমিশনকে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

নজরুল ইসলাম খান বলেন, ফেনী-১ আসনে টাকা দেওয়ার ভিডিও প্রকাশ হয়েছে। ময়মনসিংহ, রামু, বগুড়ার কাহালু, লক্ষীপুর এবং সৈয়দপুরসহ দেশের বিভিন্ন স্থানে জামায়াত নেতাদের বিভিন্ন বেআইনি কার্যক্রমের জন্য আটক করা হচ্ছে। ভিডিও প্রচার হচ্ছে। এগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমরা ইসিকে সেসব বিষয়ের নিউজ এবং ভিডিও দিয়ে অভিযোগ করেছি। দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে। যাতে আর কেউ এমন ঘটনা ঘটাতে না পারে।

তিনি বলেন, আমরা অত্যন্ত অসন্তুষ্ট হয়েছি। সৈয়দপুরে টাকাসহ জামায়াত নেতা আটকের ঘটনায় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বলেছেন ৫০ লাখ কেন, ৫ কোটি টাকা পর্যন্ত বহন করতে পারেন। এটা ঠিক নয়। তবে ইসির সিনিয়র সচিব বলেছেন, তিনি কখনো এমন কথা বলেননি। এটা মিস কোড করা হয়েছে। আমরা জানি না কে সত্য। তিনি যদি এমন কথা বলে থাকেন, তাহলে খুবই দুঃখজনক। আর যদি কোনো গণমাধ্যম তাকে মিসকোড করে প্রচার করে থাকে, সেটিও উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি আরও বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক একটি কার্ড প্রকাশ করেছেন, সেখানে তিনি লিখেছেন কাস্টমসের অনুমতি নিয়েই জামায়াত নেতা টাকা বহন করেছেন। এখানেই প্রশ্নের সৃষ্টি হয়েছে। শাহাজালাল দিয়ে এই টাকা কীভাবে গেল? কেউতো জানতে চাইনি। তাহলে কেন তিনি নিজে থেকেই এ ব্যাখ্যা দিলেন? সবই রহস্যজনক।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের প্রতিপক্ষ দুর্বল নয়। যারা এই পরিবর্তন চায় না, তারা তো নির্বাচন বানচালের চেষ্টা করতেই পারে। আবার যারা নির্বাচনে আছে, কিন্তু নিশ্চিত পরাজয় জেনে নির্বাচন বানচালের চেষ্টা করতে পারেন। এজন্য নির্বাচন কমিশনের শক্ত ব্যবস্থা নেওয়া উচিত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নির্বাচন প্রতিরোধের চেষ্টা করলে জনগণ প্রতিহত করবে: নজরুল ইসলাম খান

আপডেট সময় ১১:০৪:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬