ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরানের সঙ্গে আলোচনার মধ্যেই মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরী পাঠাচ্ছেন ট্রাম্প

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনার মধ্যেই চাপ আরও বাড়াতে মধ্যপ্রাচ্যে দ্বিতীয় একটি বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ মোতায়েনের বিষয়টি বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার বার্তা সংস্থা অ্যাক্সিওসকে এ কথা জানান তিনি।

ট্রাম্প বলেন, আমাদের একটি বিশাল নৌবহর সেখানে যাচ্ছে এবং আরেকটিও যেতে পারে।

অতিরিক্ত একটি রণতরী মোতায়েনের বিষয়টি নিয়ে তিনি ভাবছেন বলেও জানান। আগামী সপ্তাহে ইরানি কর্মকর্তাদের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার প্রত্যাশা করে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, হয় আমরা একটি চুক্তি করব অথবা আমাদের গতবারের মতো খুব কঠোর কিছু করতে হবে।

শক্তি প্রয়োগের ব্যাপারে তার আগ্রহ কূটনৈতিক পরিস্থিতি বদলে দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। বলেন, আমরা ইরানের সাথে একটি দুর্দান্ত চুক্তি করতে পারি।

এছাড়া ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ক্ষমতা হ্রাস করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প।

জানা গেছে, বর্তমানে ওই অঞ্চলে অবস্থানরত ইউএসএস আব্রাহাম লিংকনের সঙ্গে যুক্ত হতে পারে নতুন রণতরীটি। একজন মার্কিন কর্মকর্তা জানান, দ্বিতীয় একটি স্ট্রাইক গ্রুপ পাঠানো নিয়ে অভ্যন্তরীণ পর্যায়ে আলোচনা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইরানের সঙ্গে আলোচনার মধ্যেই মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরী পাঠাচ্ছেন ট্রাম্প

আপডেট সময় ১০:৫৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬