ঢাকা ০৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরবর্তী সরকারের জন্য একটি স্বস্তিকর অর্থনীতি রেখে যাচ্ছি : অর্থ উপদেষ্টা নুরের নির্বাচনি অফিসে অগ্নিসংযোগ বিএনপি মিডিয়া সেলের সদস্য আলী মামুদের লাশ উদ্ধার নির্বাচন ঘিরে ৩ স্তরের নিরাপত্তা: আইজিপি টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব ও আচরণবিধির লঙ্ঘন: মাহদী আমিন পশ্চিম তীরে ইসরাইলের তৎপরতায় উদ্বেগ, কঠোর সতর্কবার্তা আব্বাসের জাতির উদ্দেশে ভাষণ, অতীতের ভুল-ত্রুটির জন্য দুঃখ প্রকাশ করে ভোট চাইলেন তারেক রহমান অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ দক্ষিণ কোরিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২ পাবনায় দুই বাসের মুখিমুখি সংঘর্ষে নিহত ২

পশ্চিম তীরে ইসরাইলের তৎপরতায় উদ্বেগ, কঠোর সতর্কবার্তা আব্বাসের

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলে ইসরাইলের সাম্প্রতিক তৎপরতা দ্বি-রাষ্ট্র সমাধানকে হুমকির মুখে ফেলছে বলে সতর্কবার্তা দিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সোমবার (৯ ফেব্রুয়ারি) জর্ডানের রাজধানী আম্মানে এক সংবাদ সম্মেলনে এই সতর্কবার্তা দিয়েছেন তিনি।

এক প্রতিবেদনে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু, গতকাল জর্ডান সফরে গিয়েছেন ইসরাইলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। সেখানে জর্ডানের রাজা আবদুল্লাহ (২) এর সঙ্গে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট পশ্চিম তীরে ইসরাইলের সাম্প্রতিক দখলদারিত্ব ও সম্প্রসারণবাদী তৎপরতার দিকে ইঙ্গিত করে বলেন, ‘আন্তর্জাতিক আইন এবং বৈশ্বিকভাবে স্বীকৃত সিদ্ধান্ত দ্বিরাষ্ট্র সমাধানকে পুরোপুরি পাশ কাটিয়ে পশ্চিম তীর অঞ্চলে নিজেদের দখলদারিত্ব কার্যক্রম বাড়িয়ে দিয়েছে ইসরাইল। একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের আত্মপ্রকাশের সম্ভাবনাকে চিরতরে নস্যাৎ করাই তেল আবিবের উদ্দেশ্য।

ইসরাইলের প্রেসিডেন্টের এই মন্তব্যের প্রেক্ষিতে সংবাদ সম্মেলনে মাহমুদ আব্বাস বলেন, ‘ইসরাইলের এই দখলদারিত্বমূলক তৎপরতা শুধু দ্বি-রাষ্ট্র সমাধানকেই হুমকির মুখে ফেলছে না, বরং একই সঙ্গে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা এবং বিশেষ করে এ অঞ্চলের ইসলাম ও খ্রিস্টান ধর্মের স্থাপনাগুলোর নিরাপত্তার জন্যও ঝুঁকি তৈরি করছে।’

এ পরিস্থিতিতে ইসরাইলকে থামাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ কামনা করে প্রেসিডেন্ট আব্বাস বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় ফিলিস্তিনের অন্তর্ভুক্ত ভূখণ্ডে যাবতীয় দখলদারিত্ব কার্যক্রম স্থগিত রাখার বিষয়টি উল্লেখ ছিল। আমি তাকে সেই ব্যাপারটি স্মরণ করিয়ে দিতে চাই এবং ফিলিস্তিনের অস্তিত্বের স্বার্থে এ ইস্যুতে তার হস্তক্ষেপ কামনা করছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

পরবর্তী সরকারের জন্য একটি স্বস্তিকর অর্থনীতি রেখে যাচ্ছি : অর্থ উপদেষ্টা

পশ্চিম তীরে ইসরাইলের তৎপরতায় উদ্বেগ, কঠোর সতর্কবার্তা আব্বাসের

আপডেট সময় ১১:৩১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬