ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

জিয়াউর রহমান না থাকলে জামায়াতের জন্ম হতো না: রিজভী

আকাশ জাতীয় ডেস্ক :

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান না থাকলে জামায়াতে ইসলামীর জন্ম হতো না। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে কুড়িগ্রামের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, দেশের মাটিতে জামায়াতে ইসলামী রাজনীতি করতে পারত না। বেগম খালেদা জিয়া না থাকলে আপনারা মন্ত্রিত্বের স্বাদ পেতেন না। অথচ আপনাদের ন্যূনতম কৃতজ্ঞতাবোধ নেই।

এই বিএনপি নেতা বলেন, জামায়াতের আমির যখন যা সুবিধা মনে করছেন, তখন সেই পথ দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য দিনরাত কাজ করছেন। কিন্তু তার এ অবস্থানের মধ্য দিয়ে তার আসল চরিত্র ধরা পড়েছে।

জামায়াতের আমিরের সাম্প্রতিক সাক্ষাৎকারের বরাত দিয়ে রিজভী বলেন, জামায়াতের আমির বলেছেন— মেয়েরা এমপি হতে পারবে, রাষ্ট্রের প্রধান হতে পারবে না। অথচ আপনারা এই বেগম খালেদা জিয়ার অধীনেই মন্ত্রী হয়েছিলেন।

তিনি বলেন, তারা ক্ষমতায় থাকলে নারী অধিকার থাকবে না। মেয়েরা অফিস-আদালত কিংবা রাজনৈতিক দল—কোথাও ভালো কোনো পদ পাবে না।

এ সময় কুড়িগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু এবং হাসিবুর রহমান হাসিবসহ জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

জিয়াউর রহমান না থাকলে জামায়াতের জন্ম হতো না: রিজভী

আপডেট সময় ১১:৪৫:০১ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬