ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

নিজের ভালো চাইলে নয়নকে চুপ করান, মির্জা আব্বাসকে পাটওয়ারী

আকাশ জাতীয় ডেস্ক :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মির্জা আব্বাস যদি নিজের ভালো চান, তাহলে তার উচিত হবে নয়নকে চুপ করানো। নয়ন যত কথা বলবে মির্জা আব্বাসের ভোট তত কমে যাবে। মির্জা আব্বাস নয়নকে বলবেন, নয়ন তুমি ভালো হয়ে যাও।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে নির্বাচনি প্রচারের অংশ নিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নের ব্যাপারে পাটওয়ারী বলেন, আসন না পাওয়ায় নয়ন হতাশায় আছেন। মির্জা আব্বাসের সঙ্গেও তার একটু ঝামেলা থাকতে পারে।

নিজের পরিবারের নিরাপত্তার বিষয়ে পাটওয়ারী বলেন, আমার বাসার সামনে অনেকেই বাইক নিয়ে ঘোরাফেরা করছে। আমার পরিবারের নিরাপত্তা নিয়ে আমি শঙ্কিত। প্রশাসনকে বলব, আমার ফ্যামিলির নিরাপত্তা নিশ্চিত করতে।

এর আগে শনিবার (৭ ফেব্রুয়ারি) পাটওয়ারীর নির্বাচনি ক্যাম্পে দলীয় কর্মীদের কাছে পাটওয়ারীর বাসার ঠিকানা জানতে চান নয়ন।

ক্যাম্পে গিয়ে নয়ন বলেন, আব্বাস ভাইয়ের সালাম নেবেন। পাটওয়ারীর খবর কী? তিনি তো ছাত্র রাজনীতি করেছেন, আমিও ছাত্র রাজনীতি করে আসছি। এই এলাকাতেই আমার বাসা। ছোট থেকেই আমি এখানে। পাটওয়ারীর বাসা খুঁজতেছিলাম। তার বাসা কোন দিকে?

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নিজের ভালো চাইলে নয়নকে চুপ করান, মির্জা আব্বাসকে পাটওয়ারী

আপডেট সময় ১১:৩১:২৬ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬