ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মস্কোতে রুশ জেনারেল গুলিবিদ্ধ

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

মস্কোয় রাশিয়ার সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ জেনারেলকে গুলি করা হয়েছে। শুক্রবার সকালে শহরের উত্তর-পশ্চিম প্রান্তের একটি আবাসিক ভবনে এ ঘটনা ঘটে। আহত ওই কর্মকর্তার নাম লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির আলেক্সেয়েভ। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তার শারীরিক অবস্থার বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি।

ভ্লাদিমির আলেক্সেয়েভ রাশিয়ার সামরিক বাহিনীর জেনারেল স্টাফের প্রধান গোয়েন্দা শাখা জিআরইউর একজন শীর্ষ কর্মকর্তা।

রাশিয়ার তদন্ত কমিটির মুখপাত্র স্বেতলানা পেত্রেনকো জানান, ভুক্তভোগীকে শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে ফৌজদারি মামলা করা হয়েছে।

২০১৮ সালে যুক্তরাজ্যের স্যালিসবারিতে স্নায়ু গ্যাস হামলার ঘটনায় জিআরইউ জড়িত ছিল- এমন অভিযোগের পর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার আওতায় পড়েন আলেক্সেয়েভ।

ইউক্রেন যুদ্ধেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। ২০২২ সালে মারিউপোল অবরোধের সময় ইউক্রেনের সঙ্গে আলোচনায় অংশ নেন তিনি। এ ছাড়া ২০২৩ সালের জুনে স্বল্পস্থায়ী কিন্তু রক্তক্ষয়ী বিদ্রোহের সময় ওয়াগনার ভাড়াটে বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের সঙ্গে আলোচনার দায়িত্বেও ছিলেন আলেক্সেয়েভ।

এদিকে চলতি বছরের জানুয়ারিতে মস্কোয় একটি আবাসিক ভবনের বাইরে বিস্ফোরণে নিহত হন আরেক জেনারেল ইগর কিরিলভ। ওই ঘটনায় একজন উজবেক নাগরিককে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দেওয়া হয়। ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ সে হামলার দায় স্বীকার করেছিল। কিরিলভ রাশিয়ার পারমাণবিক, জৈব ও রাসায়নিক সুরক্ষা বাহিনীর দায়িত্বে ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মস্কোতে রুশ জেনারেল গুলিবিদ্ধ

আপডেট সময় ০৯:৩৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬