ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের স্বার্থ সবকিছুর ঊর্ধ্বে : সালাহউদ্দিন এশিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ইমরানুর অপশক্তির কাছে দেশ, জাতি ও জনগণ নিরাপদ নয় : খোকন প্রয়োজনে লাশ হয়ে যাব, তবু পে স্কেল আদায় করেই ছাড়ব’:আন্দোলনকারীরা নতুন করে চোর-দুর্নীতিবাজদের জন্ম হতে দেব না,মেহেরবানী করে একবার সুযোগ দিন: জামায়াত আমির নৌ উপদেষ্টাকে লক্ষ্য করে বিক্ষোভ, ‘ভুয়া ভুয়া’ স্লোগান ৯ম পে-স্কেলের গেজেট দাবিতে যমুনা ঘেরাও, পুলিশের জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ প্রধান ‍উপদেষ্টার বাসভবন এলাকায় সংঘর্ষ, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন ভারতের যেকোনো উসকানির জবাব দৃঢ়ভাবে দেবে পাকিস্তান: শাহবাজ শরিফ যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলের বিমান হামলা

অপশক্তির কাছে দেশ, জাতি ও জনগণ নিরাপদ নয় : খোকন

আকাশ জাতীয় ডেস্ক :

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে আবার দেশে জঙ্গীবাদের উত্থান হবে। বিদেশীরা বাংলাদেশকে এক ঘরে করে ফেলবে। তাই তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তাছাড়া অপশক্তির কাছে দেশ-জাতি ও জনগণ নিরাপদ নয়।

শুক্রবার দুপুরে নরসিংদী শহরের দক্ষিণ কান্দাপাড়া এলাকায় নির্বাচনী ওঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, একটি দল মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে। সেখানে গিয়ে বলছে, আপনারা ধানের শীষ (বিএনপি), নাঙ্গল ও নৌকা (আওয়ামী লীগকে) দেখেছেন। এবার আমাদেরকে দেখেন এবং সুযোগ দেন। এই দলটি এইভাবে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে।

তিনি বলেন, আপনাদের অপকর্ম তো ’৭১ সালেই দেখা হয়ে গেছে। ’৭১ সালে স্বাধীনতা ও মুক্তিযোদ্ধবিরোধী চক্ররা এই দেশের মা-বোনের সম্ভ্রম কেরে নিয়েছে। তাদের জন্য ৩০ লাখ মানুষকে রক্ত দিতে হয়েছে।

জামায়াতকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা তো মুক্তিযোদ্ধ বিশ্বাস করেন না। সেই সময় আপনারা বাংলাশেকেই স্বীকার করেন নাই। এখনো পর্যন্ত আপনারা জাতীয় স্মৃতিসৌধে ও কেন্দ্রীয় শহীদ মিনারে যান নাই। তারা জাতীয় সঙ্গীত গায় না, তারা বাংলাদেশকে স্বীকার করে না। তাদের কাছে এই দেশ ও দেশের মানুষ নিরাপদ নয়। তারা যদি সুযোগ পায় তাহলে এই দেশের অনেক বড় ক্ষতি হবে। দেশের স্বাধীনতা- সার্বভৌমত্ব বিপন্ন হয়ে যাবে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ দেশকে ধ্বংশের ধারপ্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই দেশের মানুষের ভাগ্যের উন্নয়নে যে প্ল্যান হাতে নিয়েছে স্বাধীনতার পর কোনো দল এই ধরনের প্ল্যান হাতে নেয়নি। তার এই প্ল্যানে দেশের মানুষ ও রাষ্ট্রের কল্যাণ নিহিত রয়েছে। তাই দেশের কল্যাণে আগামী ১২ তারিখ আপনাদের মূল্যবান ভোট ধানের শীষের প্রার্থীকে দিয়ে দেশ গড়ার কাজে অংশ নেবেন।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি। এবার ভোট দেয়ার জন্য সাধারণ মানুষ অধির আগ্রহে রয়েছে। তাই আগামী ১২ তারিখ আপনাদের মূল্যবান ভোট তারেক রহমানের পক্ষে দিয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি হারুনুর রশিদ হারুন ও শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূঁইয়া, বিএনপি নেতা আমিনুল রহমান বাচ্চু সহ বিএনপি ও অংঙ্গ সংগঠনের নেতাকর্মী।

Tag :
আপলোডকারীর তথ্য

অপশক্তির কাছে দেশ, জাতি ও জনগণ নিরাপদ নয় : খোকন

আপডেট সময় ০২:৩০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬