ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীপুরে অগ্নিকাণ্ডে ৪০ পোশাক শ্রমিকের বসতঘর পুড়ে ছাই ‘জামায়াতকে যারা ইসলামী দল বলে তারা বোকার স্বর্গে বাস করে’:রেজাউল করীম ‘বাংলাদেশিরা আমাদের ভাই’, সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক যারা নতুন করে চাঁদাবাজি-ফ্যাসিস্টদের পুনর্বাসনের নীতি নিয়েছে, তারাই জালেম: নাহিদ বোঝার বদলে পরবর্তী সরকারের কাজ কমিয়ে দিয়ে গেলাম : চুক্তি ইস্যুতে পররাষ্ট্র উপদেষ্টা অপপ্রচার আর মিথ্যা দিয়ে জাতীয়তাবাদী শক্তির শিকড় উপড়ে ফেলা যাবে না : রিজভী রমজানে সরকারি অফিস চলবে ৯টা থেকে সাড়ে ৩টা নতুন নির্বাচিত এমপিদের সাবেক স্পিকারের শপথ পড়ানোর সুযোগ নেই: আইন উপদেষ্টা পল্লবীতে দুই শিশুসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার চড়া দামে মোস্তাফিজকে কিনল লাহোর

যুদ্ধক্ষেত্রে নিহত ৫৫ হাজার ইউক্রেনীয় সেনা

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

যুদ্ধক্ষেত্রে এখন পর্যন্ত প্রায় ৫৫ হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার (৪ ফেব্রুয়ারি) ফ্রান্সের টেলিভিশন চ্যানেল ফ্রান্স ২-কে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি এই তথ্য জানিয়েছেন।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।

জেলেনস্কি বলেছেন, ইউক্রেনে আনুষ্ঠানিকভাবে যুদ্ধক্ষেত্রে নিহত সেনাদের সংখ্যা পেশাদার কিংবা বাধ্যতামূলকভাবে নিয়োগপ্রাপ্ত মোট ৫৫ হাজার।

তিনি আরও বলেছেন, এখনও বিপুলসংখ্যক মানুষকে আনুষ্ঠানিকভাবে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত রাখা হয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রভিত্তিক থিংক-ট্যাংক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস)-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের শুরু থেকে ২০২৬ সালের বসন্তের মধ্যে উভয় পক্ষ মিলিয়ে মোট সামরিক হতাহত, আহত ও নিখোঁজের সংখ্যা প্রায় ২০ লাখে পৌঁছাতে পারে।

সিএসআইএস- এর হিসাবে, এই যুদ্ধে রাশিয়ার প্রায় ১২ লাখ সেনা হতাহত হয়েছে এবং ইউক্রেনের ক্ষেত্রে এই সংখ্যা ৫ থেকে ৬ লাখের মধ্যে। প্রতিবেদনে আরও বলা হয়, যুদ্ধ শুরুর প্রায় চার বছরে রাশিয়ার প্রায় ৩ লাখ ২৫ হাজার সেনা নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, যুদ্ধটি বেসামরিক জনগণের ওপরও ভয়াবহ প্রভাব ফেলেছে। জাতিসংঘের পর্যবেক্ষকদের মতে, ২০২৫ সালে ইউক্রেনে বেসামরিক মৃত্যুর সংখ্যা ২০২২ সালের পর সর্বোচ্চ।

জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় জানিয়েছে, শুধু ২০২৫ সালেই অন্তত ২ হাজার ৫০০ বেসামরিক মানুষ নিহত এবং ১২ হাজারের বেশি আহত হয়েছেন। তবে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রীপুরে অগ্নিকাণ্ডে ৪০ পোশাক শ্রমিকের বসতঘর পুড়ে ছাই

যুদ্ধক্ষেত্রে নিহত ৫৫ হাজার ইউক্রেনীয় সেনা

আপডেট সময় ০৩:৩০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬