ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করা হবে: মির্জা ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক :

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের সর্বোচ্চ সম্মান, নিরাপত্তা ও তাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করা হবে। আন্দোলনের বীর সন্তানদের সুচিকিৎসায় প্রয়োজনে বিদেশে পাঠানোর ব্যবস্থাও করবে বিএনপি।

 ঠাকুরগাঁওয়ের মির্জা রুহুল আমিন মিলনায়তনে জুলাই যোদ্ধা ও তাদের পরিবারবর্গের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জুলাই যোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে মির্জা ফখরুল বলেন, আমাদের আন্দোলনের ধরন ছিল এক রকম, আর তরুণদের আন্দোলন ছিল অভাবনীয় সাহসী ও দৃঢ়। এই সম্মিলিত শক্তির কারণেই ফ্যাসিবাদী সরকারের পতন সম্ভব হয়েছে। এ সময় তিনি আন্দোলনের বীরদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ফ্যাসিস্ট সরকারের আমলের অপরাধীদের বিচার প্রসঙ্গে বিএনপি মহাসচিব স্পষ্ট করে বলেন, যারা ফ্যাসিস্ট কায়দায় অপরাধ করেছে, তাদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে। বিচার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং তা অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি জুলাই যোদ্ধাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

ঠাকুরগাঁওয়ের উন্নয়ন নিয়ে আক্ষেপ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁও একটি অবহেলিত ও দরিদ্র জেলা। বিগত সরকারগুলো রাজনৈতিক প্রতিশ্রুতি দিলেও এখানে বড় কোনো কলকারখানা বা উন্নয়নের কাজ করেনি। বিএনপি ক্ষমতায় গেলে এই অঞ্চলে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা হবে। এছাড়া ব্যক্তিগত উদ্যোগে ফার্ম প্রতিষ্ঠা, কারিগরি শিক্ষার প্রসার এবং আইটি খাতে দক্ষ জনশক্তি তৈরিতে বিশেষ প্রকল্প গ্রহণ করা হবে, যাতে তরুণরা ঘরে বসেই আয়ের সুযোগ পায়।

উক্ত সভায় তিনি ঠাকুরগাঁওয়ে একটি মেডিকেল কলেজ স্থাপনের আশ্বাস দেন এবং জুলাই আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সভায় জেলা বিএনপির স্থানীয় নেতাকর্মী ও জুলাই আন্দোলনের যোদ্ধাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করা হবে: মির্জা ফখরুল

আপডেট সময় ১০:১২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬