ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝালকাঠিতে হাত বাঁধা অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার, দুই ফ্ল্যাটে চুরি খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধন গড়ে তোলে: প্রতিমন্ত্রী আমিনুল পদত্যাগ করলেন জয়পুরহাট এনসিপির আহ্বায়ক এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর দেরি করে যাওয়ায় নিজ এলাকার বন্যার্তদের কাছে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ: সড়ক প্রতিমন্ত্রী কানাডার ওপর ক্ষেপেছেন ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি শাহজালাল (রহ.) মাজারে সিন্ডিকেট নিয়ে ভয়াবহ তথ্য দিলেন সাবেক ডিসি সারোয়ার আলম বাড়ির সামনে থেকে নিখোঁজ, দুই দিন পর মরদেহ মিলল পাটখেতে টানা সপ্তম রাতেও ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত তেহরানের

নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন

আকাশ জাতীয় ডেস্ক :  

ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করে যাবে বিএনপি।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সূত্রাপুর এলাকায় জনসংযোগে এসে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নারীদের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো সুযোগ দেওয়া হবে না। নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করে যাবে বিএনপি।

ইশরাক বলেন, বিগত দেড় বছর যারা সরকার পরিচালনা করেছে, তারা নানাভাবে নির্বাচনি প্রক্রিয়াকে বিতর্কিত করে ভোট বানচালের অপচেষ্টা চালাচ্ছে। একই সঙ্গে প্রতিদ্বন্দ্বী দলের উসকানিমূলক বক্তব্যের ফাঁদে নেতাকর্মীদের পা না দেয়ারও আহ্বান জানান তিনি।

পরিচ্ছন্নতাকর্মীদের কাছে গণসংযোগে এসে ইশরাক হোসেন প্রতিশ্রুতি দেন, সবাইকে ঘর বরাদ্দ দেওয়া হবে, প্রয়োজনে নতুন ভবন নির্মাণ করা হবে। যাদের চাকরিচ্যুত করা হয়েছে বিগত সরকারের আমলে, তাদের চাকরি ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, একজন মারা গেলে পরিবারের আরেকজনকে চাকরিতে পুনর্বহাল করা হবে।

ইশরাক বলেন, আওয়ামী লীগের সমর্থক হলেই যে তাদের প্রতি অন্যায়-অবিচার করা হবে, এমন কখনই হবে না। যারা দোষী তাদের বিচারিক প্রক্রিয়ায় নেওয়া হবে। যে দলেরই সমর্থক হোক না কেন, তাদের প্রতি কোনো প্রতিহিংসাপরায়ণ হবে না বিএনপি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে হাত বাঁধা অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার, দুই ফ্ল্যাটে চুরি

নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন

আপডেট সময় ১১:৩৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬