ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝালকাঠিতে হাত বাঁধা অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার, দুই ফ্ল্যাটে চুরি খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধন গড়ে তোলে: প্রতিমন্ত্রী আমিনুল পদত্যাগ করলেন জয়পুরহাট এনসিপির আহ্বায়ক এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর দেরি করে যাওয়ায় নিজ এলাকার বন্যার্তদের কাছে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ: সড়ক প্রতিমন্ত্রী কানাডার ওপর ক্ষেপেছেন ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি শাহজালাল (রহ.) মাজারে সিন্ডিকেট নিয়ে ভয়াবহ তথ্য দিলেন সাবেক ডিসি সারোয়ার আলম বাড়ির সামনে থেকে নিখোঁজ, দুই দিন পর মরদেহ মিলল পাটখেতে টানা সপ্তম রাতেও ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত তেহরানের

তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় কোকোর স্ত্রী সিঁথি

আকাশ জাতীয় ডেস্ক : 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সারা দেশে দিনরাত প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা-১৭ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন তিনি নিজেই। সারা দেশে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে গিয়ে এই সংসদীয় আসনে সেভাবে প্রচারণায় উপস্থিত থাকতে পারছেন না তারেক রহমান।

তাই এবার বড় ভাইয়ের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান সিঁথি।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে তিনি রাজধানীর শাহাজাদপুর সুবাস্তু নজর ভ্যালি মার্কেট থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করেন। এরপর গুলশান এলাকার ডিএনসিসি মার্কেটেও গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

প্রচারণাকালে শামিলা রহমান সিঁথি বলেন, ‘আজ আমি ভাইয়ার জন্য এসেছি। আপনারা সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন আর ভাইয়াকে একটা ভোট দেবেন।’

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিনের স্ত্রী ব্যারিস্টার মেহেনাজ মান্নানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে হাত বাঁধা অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার, দুই ফ্ল্যাটে চুরি

তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় কোকোর স্ত্রী সিঁথি

আপডেট সময় ১০:৪০:৩২ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬