ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিশ্বের দীর্ঘতম ভাসমান রাস্তা

অাকাশ জাতীয় ডেস্ক:

পর্যটকদের আকর্ষণ করতে চীন তৈরি করেছে বিশ্বের দীর্ঘতম ভাসমান রাস্তা। ৫৪,০০০ বর্গমিটার বা ১৩.৩ একর আয়তনের ওপর নির্মিত এই রাস্তা দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝু প্রদেশে অবস্থিত। ৫১২৭ মিটার বা ৫.২ মাইল দীর্ঘ রাস্তাটি গুইঝু প্রদেশের গুয়াংঝুয়াং অঞ্চলের হংসু নদীর ওপর নির্মিত। পানির ওপর নির্মিত এই রাস্তা দেখতে প্রজাপতির মত, যা বিশ্বের সবচেয়ে দীর্ঘ ভাসমান রাস্তা হিসেবে গিনেস বুকে স্থান পেয়েছে। গত ১ অক্টোবর চীনের জাতীয় দিবস উপলক্ষে ‘নিউ সিনিক পার্ক’র এই ‌পর্যটন সাইটটি উদ্বোধন করা হয়।

২ লাখ ২২ হাজার ৫০০ প্লাস্টিকের ব্লকের ওপর রাস্তাটি নির্মাণ করা হয়েছে। প্রতি চারটি প্লাস্টিক ব্লকের পরিমাপ এক বর্গ মিটার বা ১০.৮ বর্গ ফুট এবং প্রতি বর্গ মিটার রাস্তার ধারণ ক্ষমতা ৩৫০ কেজি বা ৭৭২ পাউন্ড। পুরো রাস্তার উভয়ধারে বসানো হয়েছে নেট বা নিরাপত্তা জাল। পর্যটকদের আকর্ষণ করতে প্রতি ২০০ থেকে ৩০০ মিটার পরপর বসানো হয়েছে পানির ফুয়ারা। এর মধ্যবর্তী স্থানে স্থাপন করা হয়েছে ৫ হাজার বর্গ মিটারের একটি স্টেজ, যেখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করা যাবে।

পুরো রাস্তাটি পায়ে হেঁটে পরিদর্শন করতে চাইলে একজন দর্শনার্থীর সময় লাগবে ৩০ মিনিট। সেখানে শিশু-বৃদ্ধ সকল দর্শনার্থীদের জন্য রয়েছে পানিতে ভেসে বেড়ানোর বয়া। এসব দর্শনার্থীরা নদীর পানিতে নামতে চাইলে তাদের সরবরাহ করা হয় সুইমিং পোশাক। সেখানে রয়েছে সুইমিং পুল ও বৃক্ষ উদ্যান। এছাড়া অত্যাধুনিক এই পার্কের চারপাশ তালগাছ ঘেরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিশ্বের দীর্ঘতম ভাসমান রাস্তা

আপডেট সময় ০৫:০০:২৭ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০১৭