ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ইউক্রেনে রাশিয়ার নতুন হামলায় নিহত ৩

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

ইউক্রেনজুড়ে চালানো রাশিয়ার নতুন হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন। বুধবার (২৮ জানুয়ারি) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতের ভয়াবহ হামলার কয়েক ঘণ্টা পর নতুন এই হামলার খবর সামনে এলো। ওই হামলায় ইউক্রেনজুড়ে কমপক্ষে ১২ জন নিহত হন। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানায়, ড্রোন হামলায় একটি ট্রেন লক্ষ্যবস্তু হলে ট্রেনের পাঁচ যাত্রী প্রাণ হারান।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এই ধারাবাহিক হামলা শান্তি প্রচেষ্টাকে ব্যাহত করছে। সেইসঙ্গে তিনি যুদ্ধ বন্ধে মস্কোর ওপর চাপ বাড়াতে মিত্রদের প্রতি আহ্বান জানান।

কিয়েভ অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান মাইকোলা কালাশনিক টেলিগ্রামে জানান, বিলোগোরোদস্কা কমিউনিটিতে হামলায় একজন পুরুষ ও একজন নারী নিহত হয়েছেন।

পরে ইউক্রেনের জাতীয় পুলিশ জানায়, নিহত দম্পতির চার বছর বয়সি সন্তান ওই হামলায় আহত হয়েছে। এ ছাড়া আরও তিনজন আহত হন। একই দিনে মধ্য ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে ড্রোন হামলায় ৪৬ বছর বয়সি এক ব্যক্তি নিহত হন এবং পাঁচজন আহত হন, যাদের একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সান্দ্র গানঝাম।

প্রাণঘাতী এসব হামলার ফলে প্রচণ্ড শীতের মধ্যে বহু ইউক্রেনীয় বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধ অবসানের লক্ষ্যে গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের বৈঠক হলেও হামলা থামেনি।

জেলেনস্কির মতে, শান্তি আলোচনার পরবর্তী দফা আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাহিদ ইসলাম: শ্রমিক আন্দোলনে যদি ফ্যাসিস্টদের অনুপ্রবেশ ঘটে, এর দায়ভার সরকারের

ইউক্রেনে রাশিয়ার নতুন হামলায় নিহত ৩

আপডেট সময় ১২:০০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬