ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশিসহ ১৩১ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল মালয়েশিয়া

আকাশ জাতীয় ডেস্ক : 

বাংলাদেশিসহ ১৩১ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল মালয়েশিয়া। জানুয়ারি ২০২৬-এর তৃতীয় সপ্তাহজুড়ে জোহরের পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিটেনশন ডিপো বিভিন্ন দেশের মোট ১৩১ জন বিদেশি বন্দিকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে।

প্রত্যাবাসিতদের মধ্যে রয়েছেন— মিয়ানমারের ৬৫, বাংলাদেশের ৪২, থাইল্যান্ডের ৯, ভারতের ৮, নেপালের ৪, ইরাকের ২, ইয়েমেনের ১ জন।

বন্দিদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর এবং রানতাউ পাঞ্জাং আইসিকিউএস কমপ্লেক্স হয়ে নিজ নিজ দেশে পাঠানো হয়।

ইমিগ্রেশন বিভাগ জানায়, প্রত্যাবাসিত সকল বন্দির নাম বিভাগীয় সিস্টেমে ব্ল্যাকলিস্ট করা হয়েছে। নির্ধারিত সময়সীমা পর্যন্ত তারা কোনো উদ্দেশ্যেই মালয়েশিয়ায় পুনঃপ্রবেশ করতে পারবেন না।

জোহর রাজ্য ইমিগ্রেশন বিভাগ নিয়মিতভাবে এই বন্দি স্থানান্তর কার্যক্রম পরিচালনা করছে, যাতে সাজা শেষ করা বন্দিরা দেশে থেকে না যান এবং ডিটেনশন ডিপোতে অতিরিক্ত বন্দির চাপ সৃষ্টি না হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

বাংলাদেশিসহ ১৩১ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল মালয়েশিয়া

আপডেট সময় ০৭:৩৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬