ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী: মামদানি বিএনপি ভোট মানলেও গণভোট মানে না: আখতার হোসেন সাঁথিয়ায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা জুলাইয়ের শক্তির অনৈক্য পরাজিতদের সুযোগ করে দিচ্ছে: মজিবুর রহমান মঞ্জু বিশ্বজুড়ে স্বাস্থ্যকর্মীদের বড় ধরনের চাহিদা তৈরি হচ্ছে: হুমায়ুন কবির জনগণের সঙ্গে প্রতারণা করলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন:শফিকুর রহমান ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ : সড়ক প্রতিমন্ত্রী শিশু যৌন নিপীড়নের দায়ে যুক্তরাজ্যে ৩ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগপত্র ব্যবসা-বাণিজ্যে এআই ও ব্লকচেইনের ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ

‘মন্ত্রী হলে পরে হব, নির্বাচন ছাড়ব না’

আকাশ জাতীয় ডেস্ক : 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘মন্ত্রী হলে পরে হব, নির্বাচন ছাড়ব না।’

মঙ্গলবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর উত্তরায় মুগ্ধ মঞ্চে শহিদ ওসমান হাদি হত্যার বিচার দাবি ও গণভোটে ‘হ্যাঁ’ প্রচারণায় অংশ নিয়ে তিনি একথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, আমাকে কেউ কেউ বলেছিল আপনাকে মন্ত্রী বানানো হবে, এমপি হওয়ার দরকার কী। আমার কথা হচ্ছে, মন্ত্রী বানানোর আশ্বাস দিয়ে আমি রাজনীতি করা বন্ধ করে দিব কেন? এটাতো সদকা দেওয়ার মতো, ভিক্ষা দেওয়ার মতো হবে।

মন্ত্রী বানানোর আশ্বাসের সত্যতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মিথ্যা-সত্য আমি জানি না। আমি বলেছি, আমি রাজনীতি করব। রাজনীতি মানেই যেহেতু বর্তমানে নির্বাচন, তাই নির্বাচন ছাড়ব না। মন্ত্রী হলে পরে হব, না হলে না হব। কিন্তু নির্বাচন ছাড়ব না।

এ সময় জুলাই আন্দোলনে উত্তরার ছাত্র-জনতার অগ্রণী ভূমিকার কথা স্মরণ করেন তিনি। পরে গণভোটে ‘হ্যাঁ’ ও শহিদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে লিফলেট বিতরণ করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান

‘মন্ত্রী হলে পরে হব, নির্বাচন ছাড়ব না’

আপডেট সময় ০১:০৫:২৩ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬