ঢাকা ০১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কেবল চিকিৎসকদের দিয়ে স্বাস্থ্যখাত এগিয়ে নেওয়া সম্ভব নয় : স্বাস্থ্য প্রতিমন্ত্রী মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের রোনালদোর পর্তুগালকে রুখে দিয়ে ইতিহাস কঙ্গোর জি৭ সম্মেলনে লেবাননে যুদ্ধবিরতির আহ্বান নেতাদের শিল্পকলায় সার্কাস ও যাত্রাপালা কর্মশালার সমাপ্তি: সুস্থ সংস্কৃতি ফিরিয়ে আনার প্রত্যয় পশ্চিমবঙ্গে ভোটের পর ৩৬ পুশইন চেষ্টা ব্যর্থ: স্বরাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হজের ব্যয় কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী

রূপপুর আবাসিক ভবন থেকে রুশ নাগরিকের লাশ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক :

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবন গ্রীন সিটি থেকে রাইবাকভ মাকসিম (৩০) নামে এক রাশিয়ান নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৪ জানুয়ারি) সকালে গ্রীন সিটির আবাসিক ভবনের ৮নং বিল্ডিংয়ের ৩য় তলার ৩১ নম্বর কক্ষ থেকে ওই রুশ নাগরিকের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহত রাইবাকভ মাকসিম রাশিয়ান নাগরিক এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এটমটেক এনার্গো কোম্পানিতে কর্মরত শ্রমিক ছিলেন।

রোববার সকালে আবাসিক বিল্ডিংয়ের নিজ কক্ষে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন তার সহকর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ঈশ্বরদী থানা পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

সোমবার সকালে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান জানান, ময়নাতদন্ত শেষে সংশ্লিষ্ট কোম্পানিকে মরদেহ হস্তান্তর করা হয়েছে। ওই কোম্পানি দূতাবাসের মাধ্যমে মরদেহটি রাশিয়ায় পাঠানোর ব্যবস্থা করবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেবল চিকিৎসকদের দিয়ে স্বাস্থ্যখাত এগিয়ে নেওয়া সম্ভব নয় : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

রূপপুর আবাসিক ভবন থেকে রুশ নাগরিকের লাশ উদ্ধার

আপডেট সময় ০৪:১৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬