ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘কোন দেশের প্রেসিডেন্ট অপহরণ গর্বের বিষয় নয়’ : ইসমাইল বাকাই

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

সামরিক অভিযানের পর আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন, এই ধরনের ঘটনা আন্তর্জাতিক আইনের লঙ্ঘনকে উৎসাহিত করবে।

সোমবার (৫ জানুয়ারি) এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই মন্তব্য করেন। এদিন সংবাদ সম্মেলনে ইসমাইল বাকাই ভেনেজুয়েলার উন্নয়ন এবং সংশ্লিষ্ট আইনি বিষয়গুলি নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন, বিষয়টি জাতিসংঘের সমস্ত সদস্য রাষ্ট্রের সাথে সম্পর্কিত। যারা আন্তর্জাতিক নীতি লঙ্ঘনের বিষয়ে উদ্বিগ্ন। তিনি সতর্ক করে বলেন, মাদুরোর ঘটনায় বিশ্ব চুপ থাকলে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং অপরাধী পক্ষগুলিকে আরও উৎসাহিত হবে।

মুখপাত্র জোর দিয়ে বলেন, ইরানের অবস্থান ব্যক্তিদের সাথে নয় বরং নীতির সাথে সম্পর্কিত। তিনি আরও বলেন, কোনও দেশের প্রেসিডেন্ট অপহরণ গর্বের বা আইনগত কোনও উৎস নয়। বাকাই জোর দিয়ে বলেন, ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে মুক্তি দিতে হবে। এই নজির সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য প্রতিক্রিয়া সৃষ্টি করবে বলেও উল্লেখ করেন তিনি।

কয়েক মাস উত্তেজনার পর শনিবার মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। আজ তাকে আদালতে বিচারের মুখোমুখি করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘কোন দেশের প্রেসিডেন্ট অপহরণ গর্বের বিষয় নয়’ : ইসমাইল বাকাই

আপডেট সময় ০৫:০০:৩৪ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬