ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ডোকলামে মোতায়েন রয়েছে ১০০০ চীনা সেনা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চীন ও ভারতের মধ্যে ডোকলাম সীমান্ত নিয়ে অচলাবস্থা দূর হওয়ার কয়েক সপ্তাহ পরেও ওই এলাকায় চীন গণমুক্তি ফৌজ বা পিএলএ’র প্রায় ১০০০ সেনা মোতায়েন রয়েছে। গত গ্রীষ্মে যে এলাকা নিয়ে দেশ দু’টির মধ্যে অচলাবস্থা দেখা দিয়েছিল তার চেয়ে এক হাজার ফুটেরও কম দূরত্বে মোতায়েন রয়েছে পিএলএ সেনারা।

বেইজিংভিত্তিক সেনা বিশেষজ্ঞ ঝাও চেনমিং সাউথ চায়না মনিং পোস্টকে এ তথ্য দিয়েছেন। তিনি বলেন, ওই এলাকার চীনা ঘাঁটি গোলযোগপূর্ণ এলাকা থেকে বেশি দূরে নয়। ঘাঁটিতে কয়েকশ’ চীনা সেনা রয়েছে বলেও জানান তিনি।

ওই এলাকায় চীনা সেনাদের দায়িত্ব পালন নিয়েও কথা বলেন তিনি। তিনি জানান, ওই এলাকায় চীনা সেনাদের সড়ক তৈরিসহ অনেক কিছুই করার আছে। বরফ পড়া শুরু হওয়ার আগেই ওরকম দায়িত্বই হয়ত তারা পালন করছে বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ডোকলামে মোতায়েন রয়েছে ১০০০ চীনা সেনা

আপডেট সময় ১২:০৮:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০১৭