ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

খুলনাকে হারিয়ে জয়ে ফিরল রাজশাহী

আকাশ স্পোর্টস ডেস্ক :

১৭৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শুরু থেকেই খেই হারিয়ে ফেলেছিল খুলনা টাইগার্স। টানা দুই জয়ের পর প্রথম পরাজয়ের স্বাদ পেল মেহেদী হাসান মিরাজরা। অন্যদিকে, খুলনাকে হারিয়ে দুই ম্যাচ পর জয়ে ফিরল দুর্বার রাজশাহী।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ইয়াসির আলি রাব্বি আর রায়ান বার্লের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৫ উইকেটে ১৭৮ রানের চ্যালেঞ্জিং পুঁজি গড়েছিল রাজশাহী। জবাবে ১৯ দশমিক ৩ ওভারে অলআউট হওয়ার আগে ১৫০ রান তুলেছে খুলনা। ২৮ রানের জয় পেয়েছে এনামুল হক বিজয়রা।

শুক্রবার (১০ জানুয়ারি) সিলেটে দিনের প্রথম ম্যাচে টস জিতে দুর্বার রাজশাহীকে শুরুতে ব্যাটিংয়ে পাঠায় খুলনা টাইগার্স। দুই ওপেনার মোহাম্মদ হারিস এবং জিসান আলমের কল্যানে উদ্বোধনীতে ৪৪ রানের জুটি হলেও মাত্র ২৩ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে ফেলে দুর্বার রাজশাহী। একে একে বিদায় নেন ওপেনার মোহাম্মদ হারিস ও ওয়ানডাউনে নামা এনামুল হক। দ্রুত আউট হয়েছেন এসএম মেহরাব এবং জিসানও।

ব্যাটিং বিপর্যয়ে দলের হাল ধরেন ইয়াসির আলী চৌধুরী এবং রায়ান বার্ল। দুজনের কার্যকরী ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় রাজশাহী। ইয়াসির এবং বার্ল দুজনই ফিফটির পথে ছিলেন। যদিও পঞ্চাশের দোড়গোড়ায় গিয়ে সাজঘরে ফিরেছেন রাব্বি। ২৫ বলে ৪১ রানে থামেন ইয়াসির। অন্যদিকে বার্ল শেষ পর্যন্ত টিকে থাকেন ২৯ বলে ৪৮ রান করে। শেষ দিকে ক্রিজে নামা আকবর আলী ৯ বলে ২১ রানের ক্যামিও ইনিংস খেলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

খুলনাকে হারিয়ে জয়ে ফিরল রাজশাহী

আপডেট সময় ০৬:১০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫