ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গুচ্ছ থেকে বের হতে কুবি শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আলটিমেটাম

আকাশ জাতীয় ডেস্ক :

গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে এসে নিজস্ব পদ্ধতির পরীক্ষায় ফিরে আসার দাবিতে মানববন্ধন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। তিন দিনের মধ্যে গুচ্ছ থেকে বের হয়ে আসার ঘোষণা না দিলে সকল প্রকার প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

বৃহস্পতিবার প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেন তারা।

এ সময় শিক্ষার্থীরা বলেন, গুচ্ছের অভিশাপ থেকে আমরা সবাই মুক্ত হতে চাই। কোনো শিক্ষার্থীর জীবন যেন গুচ্ছের জাঁতাকলে পিষ্ট হয়ে তার ধ্বংস না হয়। তারা আরও বলেন, আমরা আলটিমেটাম দিচ্ছি যদি কুমিল্লা বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের না হয় তাহলে ক্যাম্পাসের সকল প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে উপদেষ্টারা দায়িত্ব পেয়েছেন। আপনারা শিক্ষার্থীবান্ধব শিক্ষাব্যবস্থা গ্রহণ করবেন এবং বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে কোনো কিছু চাপিয়ে দেবেন না।

এ বিষয়ে শিক্ষার্থী হান্নান রহিম বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সব স্টেকহোল্ডার চায় কুবি গুচ্ছ থেকে বের হয়ে আসুক। আমরা ৭২ ঘণ্টার আলটিমেটাম দিচ্ছি। যদি এর মধ্যে গুচ্ছ থেকে বের হয়ে না আসে তাহলে রোববার দুপুর ১২টার পরে বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।

উল্লেখ্য, শিক্ষার্থীদের দাবির মুখে গত বছরের ১৫ ডিসেম্বর গুচ্ছ থেকে বেরিয়ে আসার ঘোষণা দেয় কুবি প্রশাসন; কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের চাপের মুখে এ সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয় কুবি। তার পর থেকে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গুচ্ছ থেকে বের হতে কুবি শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আলটিমেটাম

আপডেট সময় ১০:৫০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫