ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

জকসু নির্বাচন: ১৪ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে এগিয়ে রাকিব

আকাশ জাতীয় ডেস্ক :

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ১৪টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে সহসভাপতি (ভিপি) পদে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলামের চেয়ে এগিয়ে আছেন ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব।

বুধবার (তারিখ) সকাল সাড়ে ৭টা থেকে নির্বাচন কমিশন ফল ঘোষণা শুরু করে। দুপুর পর্যন্ত ঘোষিত ১৪টি কেন্দ্রের ফলাফলে ভিপি পদে রাকিব পেয়েছেন মোট ১ হাজার ৬৭৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের রিয়াজুল ইসলাম পেয়েছেন ১ হাজার ৪২৪ ভোট। এতে ২৪৯ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন রাকিব।

সাধারণ সম্পাদক (জিএস) পদে এগিয়ে আছেন ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থী আবদুল আলীম আরিফ। তিনি পেয়েছেন ১ হাজার ৫৮৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ৭৯৩ ভোট। এ পদে ৭৯৪ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন আরিফ।

অপরদিকে, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে এগিয়ে রয়েছেন একই প্যানেলের মাসুদ। তিনি পেয়েছেন ১ হাজার ৪৬৬ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী তানজিল পেয়েছেন ১ হাজার ২৯৭ ভোট। এ পদে ব্যবধান ১৬৯ ভোট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

জকসু নির্বাচন: ১৪ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে এগিয়ে রাকিব

আপডেট সময় ০২:৩০:৫৮ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬