ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

যেখানেই ষড়যন্ত্র সেখানেই প্রতিহত করা হবে: মির্জা আব্বাস

আকাশ জাতীয় ডেস্ক :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, একটা চক্র নির্বাচন বানচালের চেষ্টা করছে। কিন্তু কোনো ষড়যন্ত্রকে প্রশ্রয় দেয়া হবে না। যেখানেই ষড়যন্ত্র হবে সেখানেই প্রতিহত করা হবে। দলীয় নেতাকর্মীদের কোনো উসকানিতে পা না দেওয়ার পরামর্শ রইল।

শনিবার বিকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, গণতন্ত্রের জন্য, সুষ্ঠু ভোটের জন্য লড়াই করেছেন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। পৃথিবীর ইতিহাসে বিরল ও সবচেয়ে বড় জানাজা হয়েছে। অথচ তিনি জেলের ভেতরেও অত্যাচারিত হয়েছেন। শেখ হাসিনা যা কিছু ছিনিয়ে নিতে চেয়েছেন, তার কিছুই নিতে পারেননি। উনার জানাজায় লাখো মানুষের সমাগমই তা প্রমাণ করেছে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দেশের মানুষ এ মুহূর্তে বিএনপি ছাড়া অন্য কোনো দলকে গ্রহণ করছে না। যে জোয়ার আছে তাতে বিএনপিই জয়লাভ করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবের রিয়াদে টানা তৃতীয় দিনে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

যেখানেই ষড়যন্ত্র সেখানেই প্রতিহত করা হবে: মির্জা আব্বাস

আপডেট সময় ০৯:৪৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬