ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

মহাকাশে অঙ্কুরিত বরবটি-কলাইয়ের বীজ, যুগান্তকারী সাফল্য ভারতীয় বিজ্ঞানীদের

আকাশ নিউজ ডেস্ক :

মহাকাশে প্রাণের সন্ধান চলছে বহু দিন ধরেই। চলছে উদ্ভিদ ও প্রাণীদের বাঁচার অনুকূল পরিস্থিতি তৈরির চেষ্টাও। সেই গবেষণাতেই এবার যুগান্তকারী সাফল্য পেল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

মহাকাশে অঙ্কুরিত হল বরবটি কলাইয়ের বীজ! দিন কয়েকের মধ্যে নতুন পাতাও গজাবে, এমনটাই আশা বিজ্ঞানীদের।

গত ৩০ ডিসেম্বর পিএসএলভি সি-৬০ রকেটে করে স্পেডেক্স মহাকাশযানের সঙ্গে আটটি বরবটি-কলাইয়ের বীজ মহাকাশে পাঠিয়েছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইন্ডিয়ান স্পেস রিসার্চ অরগানাইজেশন বা ইসরো। সেই বীজগুলো অঙ্কুরিত হওয়ায় উচ্ছ্বসিত বিজ্ঞানীরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতি দিয়ে ইসরো জানিয়েছে, বরবটি-কলাইয়ের বীজ অঙ্কুরিত হতে চার দিন সময় লাগে। সেই মতো শনিবার অঙ্কুর বেরিয়েছে ওই বীজের। শিগগিরই পাতাও গজাবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

ইসরো জানিয়েছে, এই সাফল্য তাদের ‘কমপ্যাক্ট রিসার্চ মডিউল ফর অরবাইটাল প্ল্যান্ট স্টাডিজ’ (ক্রপ‌্স) মিশনের জন্য গুরুত্বপূর্ণ। এর ফলে মহাকাশের মাইক্রোগ্র্যাভিটি পরিস্থিতিতে উদ্ভিদের অঙ্কুরোদ্গম ও বৃদ্ধি সংক্রান্ত গবেষণা আরও সমৃদ্ধ হবে বলে বিশ্বাস মহাকাশ বিজ্ঞানীদের।

গত ৩০ ডিসেম্বর রাতে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের ‘লঞ্চিং প্যাড’ থেকে পিএসএলভি-সি৬০ রকেটটির সফল উৎক্ষেপণ হয়। রকেটের প্রধান পেলোড হিসেবে রয়েছে দু’টি মহাকাশযান, স্পেডেক্স ১ এবং ২। এছাড়া রয়েছে ২৪টি সেকেন্ডারি পেলোড, যা ইসরোর ‘মহাকাশ ডকিং’ মিশনের গুরুত্বপূর্ণ অংশ। ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছেন, এই দুটি মহাকাশযান— স্পেডেক্স ১ (চেজার) এবং ২ (টার্গেট) একই গতিবেগে সমান দূরত্ব পাড়ি দেওয়ার পরে প্রায় ৪৭০ কিলোমিটার উচ্চতায় পৌঁছে একত্রিত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহাকাশে অঙ্কুরিত বরবটি-কলাইয়ের বীজ, যুগান্তকারী সাফল্য ভারতীয় বিজ্ঞানীদের

আপডেট সময় ১১:৪৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫