ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাজায় শান্তি প্রতিষ্ঠায় অনড় এরদোগান, দিলেন যে বার্তা

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় শান্তি প্রতিষ্ঠার প্রতি তুরস্কের অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেছেন, আমরা ফলাফল (গাজায় শান্তি প্রতিষ্ঠা) না পাওয়া পর্যন্ত প্রচেষ্টা অব্যাহত থাকবে।

হুরিয়াত ডেইলি জানিয়েছে, মন্ত্রিসভার এক বৈঠকে এ কথা বলেন এরদোগান।

মন্ত্রিসভার বৈঠকের বক্তৃতার পর এরদোগান তুর্কি জনগণকে ফিলিস্তিনিদের প্রতি তাদের অব্যাহত সংহতির জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, গত সপ্তাহে ইস্তাম্বুলে প্রায় ৫ লাখ মানুষ বিক্ষোভ করে দেখিয়েছে গাজা একা নয়।

তিনি আরও বলেন, ‘গত ১ জানুয়ারি আমাদের নাগরিকরা ফিলিস্তিনের প্রতি তুরস্কের অটল সমর্থন প্রদর্শন করে বিশ্বকে একটি শক্তিশালী বার্তা পাঠিয়েছে।।’

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘৬১ বছরের বাথ নিপীড়ন এবং ১৩ বছরের গণহত্যার পরে, সিরিয়ায় যেভাবে বিশ্বাস, ভরসা ও ধৈর্য বিরাজ করছে সেভাবে আল্লাহর ইচ্ছায় ফিলিস্তিনেও ন্যায়বিচারের জয় হবে। ন্যায়ের সূর্য নিপীড়নের অন্ধকার ভেদ করবে।’

তিনি ফিলিস্তিনের জন্য তুরস্কের দীর্ঘমেয়াদী লক্ষ্যের উপর জোর দিয়ে বলেন, ১৯৬৭ সীমানার ওপর ভিত্তি করে আঞ্চলিক অখণ্ডতার সঙ্গে একটি স্বাধীন, সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র এবং পূর্ব জেরুজালেমের রাজধানী হিসেবে অবশ্যই প্রতিষ্ঠিত হবে। ’

এ সময় এরদোগান ফিলিস্তিনিদের সমর্থন করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান এবং নতুন বছর গাজার দুর্দশাগ্রস্তদের জন্য শান্তি ও স্বস্তি নিয়ে আসবে বলেও আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চালাচ্ছে ইসরাইলি সেনবাহিনী। এক বছরেরও বেশি সময় ধরে চলা ইসরাইলি হামলায় গাজায় ৪৫ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আর আহত হয়েছেন এক লাখ ৯ হাজারেরও বেশি মানুষ। এদিকে, গাজা যুদ্ধের শুরু থেকেই ফিলিস্তিনিদের প্রতি অটল সমর্থন অব্যাহত রেখেছে তুরস্ক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

গাজায় শান্তি প্রতিষ্ঠায় অনড় এরদোগান, দিলেন যে বার্তা

আপডেট সময় ১২:০২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫