ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর জাহাঙ্গীর হত্যা মামলার রহস্য উদঘাটন না হলে এমপিগিরি ছেড়ে দেব: ফজলুর রহমান পরের বিশ্বকাপে বিজ্ঞাপন থেকেই আয় করতে চায় সরকার: তথ্যমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাশিয়াকে আরও ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল : স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় চাইবে ইসি নেত্রকোনায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার প্রয়োজন হলে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: ব্রিটিশ প্রধানমন্ত্রী বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক পুলিশ কর্মকর্তার, বিচার দাবি স্ত্রীর

মাঝ আকাশে প্লেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৭৬ যাত্রী

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

নেপালের বুদ্ধ এয়ারের একটি প্লেন দুর্ঘটনার কবলে পড়েছে। অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা। ৭৬ জনকে নিয়ে বিমানটি কাঠমান্ডু থেকে উড্ডয়ন করেছিল প্লেনটি। কিন্তু হঠাৎ ইঞ্জিনে আগুন ধরে যায়। দ্রুত ওই প্লেনটিকে কাঠমান্ডু বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়। বিশেষ অবতরণ করান পাইলট। যাত্রীরা সকলে সুরক্ষিত আছেন বলেই জানিয়েছে বিমান সংস্থা। তাদের অন্য বিমানে গন্তব্যে পৌঁছানোর বন্দোবস্ত করা হচ্ছে।

কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দর থেকে সোমবার সকালে যাত্রা শুরু করে বুদ্ধ এয়ারের ৯৫৩ নম্বর ফ্লাইট। গন্তব্য ছিল ভদ্রপুর। ১১.১৫ নাগাদ বিমানটিকে আবার ত্রিভুবন বিমানবন্দরে নামানো হয়। বিমান সংস্থা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটির জরুরি অবতরণ করাতে বাধ্য হন পাইলট। স্থানীয় সূত্রে খবর, বিমানের ডান দিকের ইঞ্জিনে আগুন ধরে গিয়েছিল। মাটি ছাড়ার কিছু ক্ষণের মধ্যেই আগুন দেখতে পান পাইলট। সঙ্গে সঙ্গে তিনি বিমানটি কাঠমান্ডুতে ফেরানোর সিদ্ধান্ত নেন।

বিশেষ ‘ভিওআর’ পদ্ধতিতে বিমান অবতরণ করিয়েছেন পাইলট। ভিওআর পদ্ধতির পুরো কথা হল ‘ভেরি হাই ফ্রিকোয়েন্সি অমনিডিরেকশনাল রেঞ্জ’। বিমান অবতরণের সময়ে কোনও কারণে পাইলটের চোখের সামনের দৃশ্য আবছা হয়ে গেলে তিনি এই প্রযুক্তির সাহায্য নিয়ে থাকেন। নীচে বিমানবন্দরেই এই ধরনের অবতরণের জন্য থাকে একটি করে রেডিও স্টেশন। দৃশ্যমানতা কমে গেলে সেখান থেকে পাওয়া সিগন্যালের উপর ভরসা রাখেন পাইলট। এ ক্ষেত্রেও তা-ই করা হয়েছে। আগুনের কারণে বিমানের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হচ্ছিল। ফলে চালক ভাল করে রানওয়ে দেখতে পাচ্ছিলেন না। ভিওআর পদ্ধতির সাহায্য নিয়ে তিনি বিমান অবতরণ করিয়েছেন। এড়ানো গিয়েছে বড় দুর্ঘটনা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তাসকিনের বদলি হিসেবে এলপিএলে হৃদয়

মাঝ আকাশে প্লেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৭৬ যাত্রী

আপডেট সময় ০৫:৪৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫