ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফারুকের ওপর হামলাকারীদের ধরতে ২৪ ঘণ্টার আলটিমেটাম নুরের

আকাশ জাতীয় ডেস্ক :

গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন দলটির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর।

কেন্দ্রীয় শহীদ মিনারে ফারুক হাসানের ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে আজ রবিবার আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ দাবি জানান। বিক্ষোভ শেষে তার নেতৃত্বে একটি মিছিল শাহবাগ থানার দিকে যায়।

সমাবেশে নুর বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের যদি গ্রেফতার করা না হয়, তবে আমাদের নেতাকর্মীরা ব্যবস্থা নেবে।

একই দাবি জানানোর পাশাপাশি দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান আওয়ামী লীগকে নিষিদ্ধ করারও দাবি তোলেন।

শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি আবদুর রহমান বলেন, যদি হামলাকারীদের গ্রেফতার করা না হয়, তবে জনতার হাতে তাদের বিচার হবে।

উল্লেখ্য, ফ্যাসিবাদ বিলোপ ও নতুন সংবিধানের দাবিতে গতকাল শনিবার বিকালে জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে হামলার শিকার হন গণঅধিকার পরিষদের সহ-সভাপতি ফারুক হাসানসহ কয়েকজন। রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফারুকের ওপর হামলাকারীদের ধরতে ২৪ ঘণ্টার আলটিমেটাম নুরের

আপডেট সময় ০৬:০৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫