ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসরাইলি জিম্মির নতুন ভিডিও প্রকাশ করল হামাস, চাপে নেতানিয়াহু

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ফিলিস্তিনের গাজায় জিম্মি থাকা লিরি আলবাগ নামে এক ইসরাইলি তরুণীর ভিডিও প্রকাশ করেছে হামাসের সশস্ত্র শাখা। গতকাল শনিবার নতুন এই ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে, তা যাচাই করা যায়নি।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস কর্তৃক গাজায় নিয়ে যাওয়া ইসরাইলি জিম্মিদের ভিডিও প্রকাশের সর্বশেষ ঘটনা এটি।

ভিডিওতে ১৯ বছর বয়সি লিরি বলেছেন, তাকে ৪৫০ দিনেরও বেশি সময় ধরে আটকে রাখা হয়েছে। সাড়ে তিন মিনিটের ভিডিওটির তারিখ ছিল না। তবে ভিডিওটি সাম্প্রতিক সময়ের বলেই মনে করা হচ্ছে।

কাতারের দোহায় শুক্রবার থেকে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি নিয়ে হামাস ও ইসরাইলের মধ্যে পুনরায় আলোচনা শুরু হয়েছে। এমন সময়ে জিম্মির ভিডিও প্রকাশ করে ইসরাইলি প্রশাসনের চাপ তৈরি করেছে হামাস।

লিলির বাবা-মা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সরকারের কাছে জিম্মিদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আবেদন করে বলেছেন, ‘মনে করুন আপনার সন্তানরাও সেখানে আছেন’।

এক বিবৃতিতে পরিবার বলেছে, হামাসের পাঠানো ভিডিওটি তারা দেখে শ্বাস নিতে পারছে না।

এতে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, লিরি বেঁচে আছে এবং তাকে আমাদের মাঝে জীবিত ফিরিয়ে আনতে হবে। এটা শুধুমাত্র আপনার (নেতানিয়াহুর) উপর নির্ভর করে।

হামাসের হাতে আটক হওয়ার আগে লিরি ইসরাইলি সেনাবাহিনী নজরদারি সৈনিক হিসেবে কর্মরত ছিলেন। হামাসের হাজার হাজা যোদ্ধারা যখন সীমান্ত পেরিয়ে ইসরাইলে প্রবেশ করেছিল, লিরি তখন নাহাল ওজ সামরিক ঘাঁটিতে অবস্থান করছিলেন। ওই সময় হামাসের তাৎক্ষণিক হামলায় ১৫ নজরদারি সৈন্য নিহত হয় এবং লিরিকেকে অন্য ছয়জনের সাথে গাজায় অপহরণ করা হয়।

গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। ইসরাইলের সরকারি পরিসংখ্যান অনুসারে, এই হামলায় ১ হাজার ২০৭ জন নিহত হন। ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস। এখন গাজায় জিম্মির সংখ্যা ৯৭। এর মধ্যে ৩৪ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। তবে তাদের লাশ গাজায় রয়েছে।

গত বছরের ৭ অক্টোবর থেকেই গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরাইল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ইসরাইলের চলমান হামলায় সাড়ে ৪৫ হাজারেরও

বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ১ লাখের বেশি মানুষ।গাজার ২.৩ মিলিয়ন লোকের বেশিরভাগই বাস্তুচ্যুত হয়েছে এবং ক্ষুদ্র উপত্যকার এলাকার বেশিরভাগই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

বৃহস্পতিবার নেতানিয়াহু গাজা যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু করার জন্য একটি প্রতিনিধি দলকে অনুমোদন দিয়েছেন। তবে তিনি প্রকাশ্যে যুদ্ধের স্থায়ী সমাপ্তির কথা অস্বীকার করে যাচ্ছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইসরাইলি জিম্মির নতুন ভিডিও প্রকাশ করল হামাস, চাপে নেতানিয়াহু

আপডেট সময় ১২:০৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫