ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত সংসদ নির্বাচন দিতে হবে : ড. মঈন খান

আকাশ জাতীয় ডেস্ক :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‌‘দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে।’

বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হওয়ায় আজ শনিবার দুপুরে বাগেরহাটে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোরেলগঞ্জ উপজেলাবাসী আয়োজিত এই অনুষ্ঠানে মঈন খান বলেন, ‘জুলাই-আগস্ট আন্দোলন ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন, অর্থনৈতিক মুক্তির আন্দোলন। ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে দেশে দেড় দশকের স্বৈরাচারী শাসকের পতন হয়েছে। ছাত্রদের আত্মত্যাগের ফলেই দেশ স্বাধীনার সুভল পাচ্ছে।’

‘ছাত্ররাই গুলির মুখে দাঁড়াতে জীবন দিতে দ্বিধা করেনি। ছাত্র-জনতার সঙ্গে একাত্ম হয়ে জুলাই-আগস্টে রাজপথে ছিল ছাত্রদল। ছাত্রদল অংশ নেওয়ায় ৫ আগস্টের অভ্যুত্থান ত্বরান্বিত হয়েছিল। তাই ছাত্রদলের অবদান জাতিকে স্মরণ করতে হবে।’

মঈন খান আরও বলেন, ‘আমি যে লেখাপড়া করেছি তা নীতির প্রশ্নে আপস থাকার লেখাপড়া। আমি যে লেখাপড়া করেছি তা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার আদর্শের লেখাপড়া, যা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের শিখিয়েছেন।’

মোরেলগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদের সভাপতিত্বে মোড়েলগঞ্জ আব্দুল আজিজ মেমোরিয়াল স্কুল মাঠে অনুষ্ঠিত এই গণসংবর্ধনায় উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির গণশিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, কেন্দ্রীয় গবেষণাবিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিমসহ স্থানীয় বিএনপির নেতারা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত সংসদ নির্বাচন দিতে হবে : ড. মঈন খান

আপডেট সময় ০৫:৪৫:৪১ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫