ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

পাকিস্তানে নববর্ষ উদযাপনে গুলি, আহত ৩০

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ফাঁকা গুলি ছুড়ে ইংরেজি নববর্ষ উদযাপনের সময় পাকিস্তানে অন্তত ৩০ জন আহত হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত ৬৫ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম পিটিআই।

একদিন আগেই করাচির পুলিশ প্রধান সতর্ক করেছিলেন, আকাশে গুলি চালালে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেফতার করা হবে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইংরেজি নবর্বষ উদযাপন নিষিদ্ধ করে পাকিস্তান। ২০২২ সালে করাচিতে নববর্ষ উদযাপনের সময় একজন শিশু নিহত হয়েছিল, তখন থেকেই এই দিনটিকে নজরদারিতে রাখে দেশটি।

তারপরও বিচ্ছিন্ন উদযাপন ছিল পাকিস্তানে। খোলা আকাশে চালানো গুলিতে অন্তত ৩০ জন গুলিবিদ্ধ হয়। রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে করাচিতে গুলির আওয়াজ শুরু হয়। এতে আহত হয় শিশু ও নারীরাও।

পাকিস্তানের আরেক শহর লাহোরে নববর্ষ উদযাপনের সময় আইন লঙ্ঘনের অপরাধে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। লাহোরের বিভিন্ন অংশে আকাশে গুলি চালানো এবং সহিংস পরিবেশ তৈরির পর এই অভিযান চালিয়েছে পুলিশ। করাচির আরেকটি এলাকায় গভীর রাতে অভিযান চালিয়ে ১৫ জনকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

পাকিস্তানে নববর্ষ উদযাপনে গুলি, আহত ৩০

আপডেট সময় ০৬:১১:০৩ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫