ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

২৪’র গণঅভ্যুত্থান শুধু গণতন্ত্র নয়, অর্থনৈতিক অধিকার নিশ্চিত করার সংগ্রাম: মঈন খান

আকাশ জাতীয় ডেস্ক :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন ছিল স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। এটি শুধু গণতান্ত্রিক অধিকার নয়, অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন।

বুধবার (১ জানুয়ারি) বেলা ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

ড. আব্দুল মঈন খান বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে, অনেকে বলেন দ্বিতীয় স্বাধীনতা, আমরা বলি মানুষের মুক্তির যে আন্দোলন, জুলাই-আগস্টের সে আন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনা কাপুরুষের মত দেশ ছেড়ে পালিয়েছেন। বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের যে এই ইতিহাস, সেই ইতিহাস কিন্তু আজকের নতুন কোনো ইতিহাস নয়। ১৯৪৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে তখনকার পাকিস্তান গভর্নর জেনারেলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল।

বিএনপির অন্যতম এই সিনিয়র এই নেতা বলেন, সে আন্দোলনে দেশের ছাত্রদের সঙ্গে আমরা বিএনপি শুধু নয়, বাংলাদেশের সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দল, ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তারা কিন্তু কোনো রাজনৈতিক পরিচয়ে সেখানে যায়নি, তারা গিয়েছিল ছাত্র পরিচয়ে।

নতুন বছরের প্রত্যাশা জানতে চাইলে তিনি বলেন, এই নতুন প্রজন্ম সত্যিকার অর্থে সুশিক্ষিত হতে ক্লাসরুমে ফিরে যাবে। যারা লেখাপড়া সম্পন্ন করেনি তারা সম্পন্ন করবে। দেশ পরিচালনার যে গুরুদায়িত্ব তার জন্য প্রস্তুতি নিবে৷ তারা প্রস্তুতি নিয়ে এসে, জনগণের ভোট নিয়ে এই দেশ সঠিক পথে, ন্যায়ের পথে,সত্যের পথে পরিচালনা করবে, এটাই আমাদের প্রত্যাশা।

তিনি আরও বলেন, এইকথা বলার অপেক্ষা রাখে না, এই দেশ কিন্তু নতুন প্রজন্মের দেশ৷ তারা এই দেশের নেতৃত্ব ভবিষ্যতে গ্রহণ করবে এটা কিন্তু কারো বলে দেওয়ার অপেক্ষা রাখে না৷ এটাই প্রকৃতির নিয়ম, একজন যাবে, আরেকজন আসবে। এই আত্মবিশ্বাস বাংলাদেশের নতুন প্রজন্মের কাছে আমাদের রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

২৪’র গণঅভ্যুত্থান শুধু গণতন্ত্র নয়, অর্থনৈতিক অধিকার নিশ্চিত করার সংগ্রাম: মঈন খান

আপডেট সময় ০১:৩৭:১০ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫