ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সংস্কারের অজুহাতে নির্বাচন বিলম্বিত করা উচিত নয় : টুকু

আকাশ জাতীয় ডেস্ক :

রিফর্মের (সংস্কার) নামে নির্বাচন পিছিয়ে দেওয়া ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেছেন, ‘আপনাদের তো কোনো ম্যান্ডেট নেই। ইলেকশন দিন, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি পার্লামেন্টে আলোচনা করবে, কী কী সংস্কার করা দরকার। রিফর্মের (সংস্কার) নামে নির্বাচন পেছানো ঠিক হবে না।’

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) জিয়া প্রজন্ম দল আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আপনাদের (অন্তর্বর্তী সরকার) আজকে এত সমস্যা হচ্ছে, কারণ আপনাদের কোনো ম্যান্ডেট নেই।’

বিএনপির এ নেতা বলেন, ‘প্রশাসনের প্রাণকেন্দ্রে (সচিবালয়ে) আগুন লাগে, কোথায় আপনাদের গোয়েন্দা? এই সরকারের চার মাস হয়ে গেছে, এখনো তেমন কোনো উন্নতি মানুষ দেখে নাই।’

টুকু আরও বলেন, ‘সবার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রাখতে হবে। আপনারা (অন্তর্বর্তী সরকার) সবার সঙ্গে নেগোশিয়েট করতে পারবেন না। এর জন্য রাজনৈতিক সরকার লাগবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সংস্কারের অজুহাতে নির্বাচন বিলম্বিত করা উচিত নয় : টুকু

আপডেট সময় ১১:২৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪