ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইসরাইলের অ্যাটর্নি জেনারেল গালি বাহারভ-মিয়ারা দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহুর বিরুদ্ধে তদন্ত পরিচালনার নির্দেশ দিয়েছেন।

শুক্রবার এ তথ্য জানিয়েছে সিএনএন। এক সংবাদ প্রতিবেদনে বেনিয়ামিন ‘বিবি’ নেতানিয়াহুর প্রতিপক্ষদের হেনস্তা করেছেন সারা, এমন অভিযোগ আসার পর অ্যাটর্নি জেনারেল এ নির্দেশ দেন।

বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে বাহারভ বলেন, সাক্ষীদের হেনস্তা করা ও আইনি প্রক্রিয়ায় বাধা সৃষ্টির দায়ে সারার বিরুদ্ধে তদন্ত শুরু করা উচিত।

গত সপ্তাহে ইসরাইলি টিভি অনুষ্ঠান উদভা শোতে (চ্যানেল ১২তে প্রচারিত) এসব অভিযোগ আনা হয়। এরপরই এলো অ্যাটর্নি জেনারেলের এ নির্দেশ।

চ্যানেল ১২ এর অনুসন্ধানী টিভি প্রতিবেদনে অভিযোগ করা হয়, সারা তার স্বামীর বিরুদ্ধে চলমান ফৌজদারি মামলার এক সাক্ষীকে ভয়ভীতি প্রদর্শন করেছেন।

প্রতিবেদনে আরও দাবি করা হয়, তিনি (সারা) পরোক্ষভাবে অ্যাটর্নি জেনারেল ও তার সহকারীকে হেনস্তা করেছেন।

এ তদন্তের নির্দেশ আসার কয়েক ঘণ্টা আগে এক ভিডিও বার্তায় নেতানিয়াহু চ্যানেল ১২ এর প্রতিবেদনকে ‘পক্ষপাতদুষ্ট’ ও ‘মিথ্যা প্রচারণা’ বলে অভিহিত করেন এবং দাবি করেন, তার স্ত্রী নির্দোষ।

তিনি বলেন, চ্যানেল ১২ ও অন্যান্য উসকানিমূলক চ্যানেলগুলোর উচিত বামপন্থি শিবির নিয়ে অনুসন্ধান চালানো। কিন্তু আপনাদের সেরকম আশা করার কোনো কারণ নেই। এরকম কিছুই ঘটবে না।

ইসরাইলের বিচারবিষয়ক মন্ত্রী ইয়ারিভ লেভিন অ্যাটর্নি জেনারেলের নির্দেশের সমালোচনা করেন। তিনি এই ঘটনাকে ‘কুৎসিত’ ও ‘বিশেষ উদ্দেশ্য হাসিলে আইনের উগ্রবাদী প্রয়োগ’ হিসেবে অভিহিত করেন।

কট্টর ডানপন্থি জাতীয়তাবাদী নেতা ও প্রতিরক্ষামন্ত্রী ইতামার বেন-গিরও অ্যাটর্নি জেনারেলের সমালোচনা করেন। তিনি বাহারভ-মিয়ারাকে সরিয়ে দেওয়ার দাবি করেন।

২০২০ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ফৌজদারি মামলার কার্যক্রম শুরু হয়। এর মাধ্যমে তিনিই প্রথম ক্ষমতাসীন ইসরায়েলি প্রধানমন্ত্রী হিসেবে ফৌজদারি মামলায় অভিযুক্ত হন।

তার বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও ঘুষ দেওয়া-নেওয়ার অভিযোগ আনা হয়েছে। তিনি সব অপরাধ নাকচ করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ

আপডেট সময় ০৫:৪৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪