ঢাকা ১০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মালিবাগ আবাসিক হোটেলে সৌদি প্রবাসীর ঝুলন্ত লাশ, প্রেমিকা গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক :

রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় আবাসিক হোটেল থেকে এক সৌদি প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।তার নাম মো. আরাফাত ইসলাম (২৩)।

এ ঘটনায় দায়ের করা মামলায় কথিত প্রেমিকা স্বর্ণা বিনতে মিম নামে এক তরুণীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার দুপুরে আরাফাতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম খান বলেন, আজ (শুক্রবার) ভোরে মালিবাগ চৌধুরীপাড়ায় আর ইসলাম নামে একটি আবাসিক হোটেলের পঞ্চম তলার রুমের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় আরাফাত ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠানো হয়।

এসআই সফিকুল বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে- ওই যুবক সৌদি প্রবাসী ছিলেন। তিনি কয়েক মাস আগে ঢাকায় আসেন। স্বর্ণা বিনতে মিম নামে তার এক প্রেমিকাকে নিয়ে গত ১৮ ডিসেম্বর ওই হোটেলে ওঠেন। পরে তাদের মধ্যে মনোমালিন্য হলে তার প্রেমিকা সেখান থেকে চলে যান।

এ ঘটনায় আরাফাতের বাবা-মা হত্যা প্ররোচনায় মামলা করলে অভিযুক্ত স্বর্ণা বিনতে মীমকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মালিবাগ আবাসিক হোটেলে সৌদি প্রবাসীর ঝুলন্ত লাশ, প্রেমিকা গ্রেফতার

আপডেট সময় ০৪:৪৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪