ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শেখ হাসিনাকে দেশে এনে বিচারের আওতায় আনতে হবে : শামসুজ্জামান দুদু

আকাশ জাতীয় ডেস্ক :

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, গণহত্যা, লুটপাট ও দেশ ধ্বংসকারী হিসেবে শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে।

বৃহস্পতিবার সকালে রংপুর নগরীর একটি কমিউনিটি সেন্টার মিলনায়তনে বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করে দৃষ্টান্ত সৃষ্টি হোক, যেন দেশে আর দানবের পুনঃপ্রতিষ্ঠা না হয়।

তিনি বলেন, শেখ মুজিব বাকশাল প্রতিষ্ঠা করে যেভাবে গণতন্ত্রকে কবর দিয়েছিলেন, তেমনি করে তারই কন্যা গত ১৬-১৭ বছরে বাংলাদেশকে ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছেন। নিশ্চিহ্ন করে দিয়েছেন সবকিছু। না আছে টাকা, না আছে বাংলাদেশের অগ্রগতি। উন্নয়নের নামে গণতন্ত্রকে কবরস্থ করেছেন, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছেন এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে নিশ্চিহ্ন করে দিয়েছেন।

দুদু বলেন, নির্বাচনকে যত হালকা ভাবে নেব, হয়ে যাবে বলে মনে করব, এমনটা নাও হতে পারে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচন আমাদের জন্য কঠিনও হতে পারে। সেইভাবে নিজেদের তৈরি করতে হবে, সংগঠনকে তৈরি করতে হবে, পরিস্থিতিকে ঠিক করতে হবে।

তিনি বলেন, মুজিবের হাত থেকে রাষ্ট্রের দায়িত্ব পাওয়ার পর জিয়াউর রহমান দেশের খাদ্য নিরাপত্তা ব্যবস্থা পুনর্গঠন করেছিলেন, আইন শৃঙ্খলা ফিরিয়ে এনেছিলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন, সকল রাজনৈতিক দলকে জীবন দিয়েছিলেন, সকল সংবাদপত্র পুনঃপ্রকাশের ব্যবস্থা করেছিলেন। ঠিক তেমনি অবরুদ্ধ, ধ্বংসপ্রাপ্ত দেশকে আবারও পুনর্নির্মাণের জন্য বিএনপিকে দায়িত্ব নিতে হবে।

বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলুর সভাপতিত্বে সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেবী নাজনীন, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদসহ অন্যরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শেখ হাসিনাকে দেশে এনে বিচারের আওতায় আনতে হবে : শামসুজ্জামান দুদু

আপডেট সময় ০৫:১০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪