ঢাকা ১২:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ফিফা বেস্টে যাদের ভোট দিয়েছেন বাংলাদেশের কোচ-অধিনায়করা

আকাশ স্পোর্টস ডেস্ক :

ফিফা বেস্টে ভাগ্য খুলেছে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের। ব্যালন ডি’অরে রদ্রির কাছে হার মানলেও ফিফা বেস্টের তার হাতেই উঠেছে সেরা পুরুষ ফুটবলারের পুরস্কার। তবে বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা, অধিনায়ক সোহেল রানা এবং সাংবাদিক প্রতিনিধিদের কেউই তাকে এক নম্বরে রাখেননি।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ফিফা বেস্টের পুরস্কার বিতরণীর পর ভোটারদের কে কাকে ভোট দিয়েছেন, সে তথ্য প্রকাশিত হয়। ফিফা বেস্ট অ্যাওয়ার্ডে মূলত ফিফার সদস্য দেশগুলোর জাতীয় দলের কোচ, অধিনায়ক এবং সে দেশের একজন সাংবাদিক প্রতিনিধি ভোট দেওয়ার সুযোগ পান।

বাংলাদেশের হয়ে এবারের ফিফা বেস্ট অ্যাওয়ার্ডে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা, অধিনায়ক সোহেল রানা এবং সাংবাদিক রায়হান আল মুগনি।

বাংলাদেশের অধিনায়ক সোহেল রানার সেরা তিনে সবার আগে ছিলেন লিওনেল মেসি। দ্বিতীয় স্থানে ভিনিসিয়ুস এবং শেষে জুড বেলিংহ্যাম। কোচ হাভিয়ের ক্যাবরেরার প্রথম ভোট ছিল রদ্রির বাক্সে। তারপর ছিলেন যথাক্রমে ভিনিসিয়ুস ও দানি কারভাহাল।

মিডিয়া প্রতিনিধি হিসেবে রায়হান আল মুগনির সেরা তিনেই ছিলেন না ভিনিসিয়ুস। তিনি প্রথম ভোট দিয়েছেন রদ্রিকে, তারপর বেলিংহ্যাম ও কারভাহালকে।

Tag :
আপলোডকারীর তথ্য

ফিফা বেস্টে যাদের ভোট দিয়েছেন বাংলাদেশের কোচ-অধিনায়করা

আপডেট সময় ০৭:৩১:০৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪