ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

ইন্দিরা গান্ধীর সাহসী নেতৃত্বে বিজয়ী হয় বাংলাদেশ : প্রিয়াঙ্কা গান্ধী

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বিজয়কে ‘ভারতীয় বিজয়’ বলে দাবি করে তুমুল সমালোচনা ও প্রতিবাদের মুখোমুখি হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ওই দাবি করেন মোদি।

একই দিনে দেশটির সংসদের নিম্নকক্ষ লোকসভায় দেওয়া ভাষণে ‘মুক্তিযুদ্ধে ইন্দ্রিরা গান্ধীর সাহসী নেতৃত্বে বাংলাদেশ বিজয়ী হয়’ বলে মন্তব্য করেছেন কংগ্রেসের নেত্রী ও ওয়েনাডের সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী।

ভাষণের শুরুতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে লড়াই করা ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানান প্রিয়াঙ্কা গান্ধী। একই সঙ্গে মুক্তিযুদ্ধের সময় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাহসিকতাপূর্ণ নেতৃত্ব ও ভূমিকার কথা তুলে ধরেন তিনি।

গান্ধী পরিবারের এই সদস্য বলেন, ‘আজ বিজয় দিবস। প্রথমেই আমি স্যালুট জানাতে চাই সেই সব বীর সৈনিকদের, যারা একাত্তরে আমাদের জন্য যুদ্ধ করেছিলেন। সেই সময় বাংলাদেশে যা ঘটেছিল, সেই বিষয়ে বাংলাদেশের জনগণের— আমাদের বাঙালি ভাই ও বোনদের কথা কেউ শোনেনি।’

প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ‘সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী; আমি তাকে স্যালুট জানাতে চাই। তিনি অত্যন্ত কঠিন পরিস্থিতিতেও সাহস দেখিয়েছিলেন এবং এমন নেতৃত্ব প্রদর্শন করেছেন; যা দেশটিকে বিজয়ী করে।’

লোকসভায় দেওয়া ভাষণে ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমপর্ণের মুহূর্তের দৃশ্যের একটি চিত্রকর্ম নয়াদিল্লিস্থ ভারতের সেনা সদরদপ্তর থেকে সরিয়ে ফেলা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

প্রিয়াঙ্কা বলেন, ‘দ্বিতীয় বিষয় হলো, পাকিস্তানি সেনারা ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করছেন, এমন একটি চিত্রকর্ম আজ সেনাবাহিনীর সদরদপ্তর থেকে সরিয়ে ফেলা হয়েছে।’

এর আগে ভারতের সেনাবাহিনী বিষয়টি পরিষ্কার করে জানায়, চিফ অব আর্মি স্টাফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ‘আইকনিক ১৯৭১ সারেন্ডার পেইন্টিং’ নামের চিত্রকর্মটি নয়াদিল্লির মানেকশ সেন্টারে স্থাপন করেছেন।

আইকনিক এই চিত্রকর্মটিতে বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকায় ভারতীয় পাকিস্তানি সৈন্যদের আনুষ্ঠানিক আত্মসমর্পণের দৃশ্য তুলে ধরা হয়েছে। বিজয় দিবস উপলক্ষে ওই চিত্রকর্মটি মানেকশ সেন্টারে স্থাপন করেছে ভারতীয় সেনাবাহিনী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

ইন্দিরা গান্ধীর সাহসী নেতৃত্বে বিজয়ী হয় বাংলাদেশ : প্রিয়াঙ্কা গান্ধী

আপডেট সময় ০৫:১৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪