ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের একটা বালুর ওপরও কাউকে কর্তৃত্ব করতে দেব না: শফিকুর রহমান ‘একটি দল দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে’ বিএনপি সরকার কোনো সময় হারিয়ে যায় না: তথ্যমন্ত্রী সাবেক ডিসি সারওয়ারকে ফিরিয়ে আনার দাবিতে শাহজালাল মাজারের দানবাক্সে চিঠি অতীতের সরকার ভোট চুরি করত, এই সরকার ফল চুরি করেছে: হাসনাত আবদুল্লাহ সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে : ডিএনসিসি প্রশাসক দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ-অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাম থেকে বাবার পদবি মুছে ফেললেন নেতানিয়াহুর ছেলে মুক্তিযুদ্ধের বিরোধীদের ক্ষমা চাইতে হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

স্বাধীনতা বিক্রি করা আ.লীগ এখন ভারতে পালিয়েছে : জামায়াত আমির

আকাশ জাতীয় ডেস্ক :

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, স্বাধীনতা বিক্রি করা আওয়ামী লীগ এখন ভারতে পালিয়ে আছে। যে জাতি তাদের উচিত শিক্ষা দিয়ে দেশ থেকে বিতাড়িত করেছে, সে জাতি তাদের সব ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত।

সোমবার রাজধানীর বিজয়নগর পানির ট্যাংক মোড়ে মহান বিজয় দিবস উপলক্ষে সমাবেশে এসব কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, আগামীতে এ দেশে কেউ তাবেদারি তৈরি করতে এলে ছাড় দেওয়া হবে না। বারবার বুকে রক্ত দিয়ে স্বাধীনতা আনা জাতির সন্তানরা তাদের স্বাধীনতা আর ছিনতাই হতে দেবে না।

শেখ পরিবারকে উদ্দেশ করে জামায়াতের আমির বলেন, একটি পরিবার স্বাধীনতার ক্রেডিট হাইজ্যাক করে বাংলার আপামর জনতাকে স্বাধীনতাবিরোধী হিসেবে উপস্থাপন করেছিল।

শফিকুর রহমান বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছিল ১৯৭১ সালে কিন্তু শোষণ থেকে মুক্তি পেতে অপেক্ষা করতে হয়েছে ২০২৪ সাল পর্যন্ত। ’২৪- এর স্বাধীনতা যেন কেউ হাইজ্যাক করে না নিতে পারে এজন্য বাংলার ১৮ কোটি মানুষকে পাহারা দিতে হবে।

তিনি বলেন, একজন নাগরিকও যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়েন এজন্য সরকারকে উদ্যোগ নিতে হবে৷সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষ ও স্বচ্ছতার মাধ্যমে নির্বাচন সম্পন্ন করতে হবে। জনগণ জামায়াতকে দেশ পরিচালনার দায়িত্ব দিলে দেশ বিগত দিনের মতো বিক্রি হবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের একটা বালুর ওপরও কাউকে কর্তৃত্ব করতে দেব না: শফিকুর রহমান

স্বাধীনতা বিক্রি করা আ.লীগ এখন ভারতে পালিয়েছে : জামায়াত আমির

আপডেট সময় ১২:৫৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪