ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের দল নয়, চেতনা ব্যবসায়ী : আব্দুস সালাম

আকাশ জাতীয় ডেস্ক :

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আওয়ামী লীগ শুধু ব্যবসা করেছে, তারা মুক্তিযুদ্ধের পক্ষের দল নয়। মুক্তিযুদ্ধের পক্ষের দল হলো মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের দল।’

রবিবার রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আব্দুস সালাম বলেন, ‘মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করা আওয়ামী লীগ সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করার সুযোগ নিয়েই ফ্যাসিবাদীরা ষড়যন্ত্র করছে।’

বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা আরও বলেন, ‘হাসিনার পতনে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে মোদি ও তার আশপাশের লোকজন। চূড়ান্তভাবে বিজয় চাইলে জনগণের রায় দরকার। আগামীতে জনরায়েই বিএনপি ক্ষমতায় আসবে। আন্দোলন এখনও শেষ হয় নাই, ষড়যন্ত্র চলছে। নির্বাচন না দেয়া পর্যন্ত রাজপথে থাকতে হবে।’

একটা দিনের জন্যও খালেদা জিয়া মাথা নত করেননি উল্লেখ করে এ অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, এবারের বিজয় দিবস আমরা নতুন আনন্দে উদযাপন করতে পারছি, কারণ ফ্যাসিস্টের বিদায় হয়েছে।

আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘সাড়ে ছয় বছর বেগম জিয়াকে জেলে রাখার কারণ কী বলবে স্বৈরাচারী সরকার? অনেকে বলে রাজনীতিবিদরা কী করেছে। আপনারা যখন গুম হয়েছিলেন আমরা দাঁড়িয়েছি। কাউকে দোষারোপ করবেন না। বিরাজনীতিকরণের চেষ্টা করবেন না।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের দল নয়, চেতনা ব্যবসায়ী : আব্দুস সালাম

আপডেট সময় ০৪:৪৫:১৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪