ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জলসায় গিয়ে নিখোঁজ স্কুলছাত্রী, লাশ মিলল লিচু বাগানে

আকাশ জাতীয় ডেস্ক :

পাবনার চাটমোহরে একটি লিচু বাগান থেকে কল্পনা খাতুন নামে এক স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জাবরকোল এলাকার একটি লিচু বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

শিশু কল্পনা খাতুন একই ইউনিয়নের চরমথুরাপুর গ্রামের আলাল উদ্দিনের মেয়ে ও চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, শুক্রবার বিকালে স্থানীয় একটি মসজিদে অনুষ্ঠিত জলসা শোনার জন্য বাড়ি থেকে বের হয় কল্পনা খাতুন। এরপর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় স্বজনরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন।

পরে শনিবার সকালে জাবরকোল এলাকার একটি লিচু বাগানে গলায় ওড়না পেঁচানো লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পরিবারের লোকজন এসে লাশটি কল্পনার বলে শনাক্ত করেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠায়।

শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা স্থানীয়দের।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আরজুমা আকতারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

চাটমোহর থানার ওসি মঞ্জুরুল আলম বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে।

সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আরজুমা আকতার বলেন, শ্বাসরোধে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। তবে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে ময়নাতদন্তের পর। আইনগত প্রক্রিয়া চলমান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জলসায় গিয়ে নিখোঁজ স্কুলছাত্রী, লাশ মিলল লিচু বাগানে

আপডেট সময় ০৭:০৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪