ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বেশি দরদ লাগলে হাসিনাকে ভারতের মুখ্যমন্ত্রী বানান :দুলু

আকাশ জাতীয় ডেস্ক :

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনার জন্য প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রী নরেদ্র মোদির অনেক দরদ। একজন গণহত্যাকারী স্বৈরশাসকের জন্য মোদির এত দরদ লাগলে তাকে ভারতের কোনো প্রদেশের মুখ্যমন্ত্রী বানিয়ে দিক। তাতে আর কিছু না হলেও দিনের ভোট কীভাবে রাতে করতে হয়, ভোটার ছাড়াই কীভাবে নির্বাচন করে জিততে হয় শেখ হাসিনা সেসব মোদিকে শিখিয়ে দিতে পারবেন।

শুক্রবার নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাবর আলী শাহের সভাপতিত্বে স্থানীয় চাঁদপুর বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় আরও বক্তব্য রাখেন, দুলুর সহধর্মিণী ছাবিনা ইয়াসমিন ছবি, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলম, ফরহাদ আলী দেওয়ান শাহীন, পৌর বিএনপির আহ্বায়ক এমদাদুল হক আল মামুন, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়সাল ইসলাম আবুল ব্যাপারী, কাফুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দল সভাপতি আসাদুজ্জামান আসাদ ও জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।

জনসভায় দুলু আরও বলেন, শেখ হাসিনা ও তার দলের নেতারা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। সেই সুযোগ নিয়ে ভারত সরকার ও সেখানকার উগ্র বাসিন্দারা হাসিনার পতনে মর্মাহত হয়ে তারাও বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়িয়ে আমাদের দেশের হিন্দু-মুসলিম খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করার পাঁয়তারা করছে। হাসিনা ও তার দোসরদের যেকোনো ষড়যন্ত্রের বিষয়ে দেশ প্রেমিক ছাত্র-জনতাকে সজাগ থাকতে হবে। কোনো ষড়যন্ত্র টের পেলে দলমত ধর্ম নির্বিশেষে সবাই একত্র হয়ে ষড়যন্ত্র রুখে দিতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বেশি দরদ লাগলে হাসিনাকে ভারতের মুখ্যমন্ত্রী বানান :দুলু

আপডেট সময় ০৯:১৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪