ঢাকা ১০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টঙ্গীতে সাদপন্থিদের বিচারের দাবিতে অবরোধ, স্মারকলিপি

আকাশ জাতীয় ডেস্ক :

গাজীপুরের টঙ্গীতে ২০১৮ সালের ১ ডিসেম্বর বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থিদের বর্বর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে টঙ্গী-কালীগঞ্জ সড়ক অবরোধ করেন শূরায়ে নেজামের (মাওলানা জুবায়েরপন্থি) মুসল্লিরা।

শুক্রবার বাদ জুমা একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে মুসল্লিরা টঙ্গী পূর্ব থানাগেটে সমবেত হন। এ সময় তারা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) এনএম নাসিরুদ্দিনের কাছে স্মারকলিপি পেশ করেন।

পরে টঙ্গী-কালীগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন ও সমাবেশ করেন জুবায়েরপন্থিরা। সমাবেশে বক্তব্য দেন টঙ্গী দারুল উলূম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি মাসউদুল করিম।

মাওলানা মুফতি মাসউদুল করিম বলেন, সাদপন্থি ওয়াসিফুল ইসলাম, আব্দুল্লাহ মনসুর ও রেজা আরিফগংরা আসন্ন বিশ্ব ইজতেমা ভণ্ডুলের হুমকি দিচ্ছেন। তা আমরা মেনে নিতে পারি না।

তিনি বলেন, বিশ্ব ইজতেমা-২০২৫ উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভার কার্যবিবরণীতে বিশ্ব ইজতেমার মাঠ হস্তান্তর বিষয়ে ক্রমিক নং-২ এ স্পষ্ট উল্লেখ আছে যে, বিশ্ব ইজতেমা প্রথম পর্বের আয়োজনকারীরা তাদের আয়োজন শেষে ইজতেমার মাঠ ঢাকা বিভাগীয় কমিশনারের নেতৃত্বে গঠিত বিশ্ব ইজতেমা মাঠ প্রস্তুত সংক্রান্ত কমিটিকে আগামী বছরের ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা ৩টার মধ্যে বুঝিয়ে দেবেন।

তিনি বলেন, দ্বিতীয়পর্বের আয়োজনকারীরা ওই দিন বিকালে উক্ত কমিটির কাছ থেকে ইজতেমার মাঠ বুঝে নেবেন। ইজতেমা শেষে ১১ ফেব্রুয়ারি উক্ত কমিটির কাছে মাঠ হস্তান্তর করবেন; কিন্তু সাদপন্থিরা সরকারের সিদ্ধান্ত অমান্য করে আগামী ২০ ডিসেম্বর পাঁচ দিনের জোড় ইজতেমা করার উদ্দেশ্যে সারা দেশের সব জেলায় তাদের উগ্রপন্থি সাথীদের টঙ্গী ময়দানে আসার জন্য চিঠি পাঠায় যা সরকারের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর সামিল। সাদপন্থিরা চাচ্ছে বিগত ফ্যাসিস্ট সরকারের পক্ষ নিয়ে টঙ্গী ময়দানে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে সরকারকে বিপাকে ফেলতে।

তিনি বলেন, গত ২-৩ দিন আগে আব্দুল্লাহ মনসুর নামে এক সাদপন্থি আসন্ন বিশ্ব ইজতেমা ভণ্ডুলের হুমকি দিয়েছেন। এতে প্রমাণিত হয় সাদপন্থি নেতা ওয়াসিফুল ইসলামসহ অন্যরা আসন্ন বিশ্ব ইজতেমা ভণ্ডুলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এসব ব্যক্তিকে টঙ্গী ইজতেমা ময়দানে প্রবেশে নিষেধাজ্ঞা প্রদানসহ আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়।

২০২৫ সালে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমা উপলক্ষে বিবদমান দুই আয়োজক গ্রুপের মধ্যে বিরোধ এখনো নিষ্পত্তি হয়নি। ইতোমধ্যে শূরায়ে নেজামের অনুসারীরা তাদের জোড় ইজতেমা সম্পন্ন করেছেন।

আগামী ২০ ডিসেম্বর সাদপন্থিদের জোড় ইজতেমা শুরু হওয়ার কথা রয়েছে। এ অবস্থায় জুবায়েরপন্থিরা ময়দান না ছাড়ায় সাদপন্থিরা ময়দানে আসতে পারছেন না।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

টঙ্গীতে সাদপন্থিদের বিচারের দাবিতে অবরোধ, স্মারকলিপি

আপডেট সময় ০৬:২১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪