ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রক্তক্ষয়ী অবরোধ, মিয়ানমারের ২৭০ কিমি এলাকা আরাকান আর্মির নিয়ন্ত্রণে

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

মিয়ানমারের সীমান্তবর্তী রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে অবস্থিত সামরিক জান্তার শেষ ঘাঁটি রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে দখল করে নিয়েছে বিদ্রোহী আরাকান আর্মি। এর মাধ্যমে প্রথমবারের মতো মিয়ানমার সীমান্তের ২৭০ কিলোমিটার এলাকা পুরোপুরি আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে গেছে।

আরাকান আর্মির (এএ) প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বর্ডার গার্ড পুলিশ ব্যারাক ৫-এ (বিজিপি৫) অনেকেই (আরাকান আর্মি) খালি পায়ে বিভিন্ন অস্ত্র দিয়ে হামলা চালাচ্ছেন আর তাদের ওপর দিয়ে উড়ছে সামরিক বিমান। এটি দেশটির সামরিক জান্তার নেতা জেনারেল মিন অং হ্লাইংয়ের জন্য আরও একটি অপমানজনক পরাজয়।

বর্তমানে, শুধু রাখাইন রাজ্যের রাজধানী সিত্তে সামরিক শাসনের দখলে রয়েছে। তবে সেটি দেশটির বাকি অংশ থেকে বিচ্ছিন্ন। এই পরিস্থিতিতে আরাকান আর্মি প্রথম বিদ্রোহী গোষ্ঠী হিসেবে একটি পুরো রাজ্যের নিয়ন্ত্রণ নেওয়ার পথে রয়েছে।

এ বছরের শুরু থেকে আরাকান আর্মির কাছে পরাজিত হয়ে মিয়ানমারের সেনাবাহিনী একের পর এক শহর থেকে পিছু হটছে।

এর আগে, আরাকান আর্মি (এএ) গত বুধবার জানায়, কুখ্যাত জান্তা জেনারেল থুরেইন তুনসহ হাজারো মিয়ানমার সেনাকে আটক করেছে তারা। রাখাইন রাজ্যে অভিযানের সময় বাংলাদেশ সীমান্ত মংডু শহর থেকে তাদের আটক করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রক্তক্ষয়ী অবরোধ, মিয়ানমারের ২৭০ কিমি এলাকা আরাকান আর্মির নিয়ন্ত্রণে

আপডেট সময় ১২:৪৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪