ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করতে চায়: আমিনুল

আকাশ জাতীয় ডেস্ক :

বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, আমাদের এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ভাইয়েরা আমরা সবাই বাংলাদেশি হিসেবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব।ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে যে মিথ্যা ও অপপ্রচার ছড়ানো হচ্ছে, আসলে তাদের মূল উদ্দেশ্য- তারা বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করতে চায়। এর বিরুদ্ধে সবাইকে সতর্ক, সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

মঙ্গলবার বিকালে রাজধানীর পল্লবীতে সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজি মাদক ও পতিত স্বৈরাচারের দেশবিরোধী সব ষড়যন্ত্রের বিরুদ্ধে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিরপুর ১১ নম্বর বড় মসজিদের সামনের সড়কে পল্লবী থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন এ সমাবেশের আয়োজন করে।

আমিনুল হক বলেন, গত ১৭ বছর ধরে স্বৈরাচার শেখ হাসিনার সময়ে বাংলাদেশে হিন্দু ভাইদের ওপরে যত মামলা হামলা হয়েছে, সেটা আওয়ামী লীগ করেছিল। তার সঙ্গে বিএনপি কখনোই জড়িত ছিল না।এটা ইতোমধ্যে প্রমাণিত হয়েছে।

সাধারণ জনগণ এবং সব আইনশৃঙ্খলা বাহিনীর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মাদককে নির্মূল করা সম্ভব উল্লেখ করে আমিনুল হক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা- বিএনপিতে সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাতে হবে।আমাদের ভবিষ্যৎ ও বর্তমান প্রজন্মকে যদি একটি সুন্দর সমাজ ও একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে চাই- তাহলে অবশ্যই মাদককে নির্মূল করতে হবে।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনপ্রিয়তা বাংলাদেশের প্রতিটি অঞ্চলের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। কারণ বর্তমান সময়ে তারেক রহমান প্রতিটি বক্তব্যে বলছেন- বিএনপি জনগণের দল, জনগণের ওপরে নির্ভরশীল, বিএনপি জনগণের ওপর আস্থা রাখতে চায়, জনগণকে সঙ্গে নিয়েই বিএনপি ভবিষ্যতে সুন্দর একটা বাংলাদেশ গড়তে চায়।

পল্লবী থানা বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হুসাইন খানের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান ও মোকসেদুর রহমান আবিরের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন- ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুবুল আলম মন্টু, মহানগর বিএনপি সদস্য সাজ্জাদ হোসেন, ইব্রাহিম খলিল (সহ-দপ্তর), জাহেদ পারভেজ চৌধুরী, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব মহসিন সিদ্দিকী রনি, তাতী দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শামসুন্নাহার, ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সদস্যসচিব অ্যাডভোকেট রুনা লায়লা, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, কৃষক দল ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, ঢাকা মহানগর উত্তর মহিলা দল নেত্রী লাইলী বেগম, পল্লবী থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেন হাওলাদার, আব্দুর রহমান, রুপনগর থানা বিএনপি আহ্বায়ক জহিরুল হক, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মজিবুল হক, অলিউল হাসানাত তুহিন, পল্লবীর বিএনপি নেতা মাহফুজুর রহমান সুমন, পল্লবী থানা যুবদলের আহ্বায়ক নূর সালাম, সদস্যসচিব গোলাম কিবরিয়া, রুপনগর থানা যুবদল সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির জন, জাসাস ঢাকা মহানগর উত্তরে যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট লিটন, পল্লবী থানা শ্রমিক দলের সভাপতি বশিরুল আলম, থানা ছাত্রদল সভাপতি জুয়েল খন্দকার, থানা মহিলা দল সভাপতি লাকী রহমান সাধারণ সম্পাদক সৈয়দা দিলারা পলি প্রমুখ।

সমাবেশে পল্লবী থানা বিএনপির সব ওয়ার্ড ইউনিট এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী যোগ দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করতে চায়: আমিনুল

আপডেট সময় ১০:০৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪