ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

২৪ নভেম্বর সব পাকিস্তানিকে বেরিয়ে আসার আহ্বান ইমরান খানের

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

২৪ নভেম্বর পাকিস্তানের সব নাগরিককে প্রতিবাদে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান।সোমবার আদিয়ালা কারাগারে তার সঙ্গে সাক্ষাতের পর এ তথ্য জানিয়েছেন বোন আলিমা খান।

তিনি বলেন, ইমরান খান শুধু দলের লোকজনকেই নয়, সব পাকিস্তানিকে ২৪ নভেম্বর রাজপথে নেমে আসার আমন্ত্রণ জানিয়েছেন।

আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আলিমা খান আরও বলেন, ইমরান খান বলেছেন, গণমাধ্যম, বিচার বিভাগ এবং জনগণ গণতন্ত্রের তিনটি স্তম্ভ।কিন্তু এখন জনগণকে দাসে পরিণত করা হচ্ছে।

সব পাকিস্তানির প্রতি আহ্বান জানিয়ে ইমরান খান বলেছেন, ২৪ নভেম্বর আপনার সন্তানদের জন্য বেরিয়ে আসুন। প্রবাসী পাকিস্তানিদের জন্যও বিশেষ বার্তা রয়েছে যে, আপনারা যেখানেই থাকুন না কেন, ২৪ নভেম্বর পাকিস্তানের জন্য বের হয়ে আসুন এবং বলুন যে এই পদ্ধতি আর গ্রহণযোগ্য নয়।

প্রসঙ্গত, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান ২৪ নভেম্বর চূড়ান্ত বিক্ষোভের ডাক দিয়েছেন এবং সবাইকে ইসলামাবাদ যাওয়ার আহ্বান জানিয়েছেন।

ইমরান খান বলেছেন, ২৪ নভেম্বর বিক্ষোভের কেন্দ্রবিন্দু হবে ইসলামাবাদ। পাকিস্তান এবং বিশ্বজুড়ে প্রতিবাদ হবে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন শেষ হবে না।

এদিকে ইমরান খানের ডাকা বিক্ষোভ দমাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

অতিরিক্ত ডেপুটি কমিশনারের জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, ইসলামাবাদে যে কোনও ধরনের ধর্মীয় ও রাজনৈতিক সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।পাঁচ বা তার বেশি লোকের জমায়েত নিষিদ্ধ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

২৪ নভেম্বর সব পাকিস্তানিকে বেরিয়ে আসার আহ্বান ইমরান খানের

আপডেট সময় ০৯:১৩:১৯ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪